Logo
Logo
×

রাজনীতি

টিপু’র গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল আরিফ

Icon

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম

টিপু’র গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল আরিফ
Swapno
 
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ।
 
এক বিবৃতিতে ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ জানান, সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি সারা দেশে তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচি সফল করার লক্ষে আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে লঞ্চ ঘাট এলাকায় একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়।  সেই মিছিল থেকে পুলিশ সাদা পোশাকে এড.আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেফতার করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং চলমান কর্মসূচিতে বিএনপির যে সকল নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে সকল রাজবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, হামলা-মামলা দিয়ে চলমান আন্দোলন কর্মসূচি বন্ধ করা যাবে না। এই সরকারের পতন না ঘটিয়ে আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাবো না।
 
উল্লেখ্য, বিএনপির ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে বুধবার সকাল পৌনে ৯টায় লঞ্চ টার্মিনাল এলাকা থেকে মহানগর বিএনপির একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করলে সেই সময় পুলিশ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেফতার করেন।  
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন