Logo
Logo
×

রাজনীতি

অগ্নিসন্ত্রাসীরা জাতির শত্রু: এমপি খোকা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১০:০৭ পিএম

অগ্নিসন্ত্রাসীরা জাতির শত্রু: এমপি খোকা
Swapno

 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, সারা দেশে অবরোধের নামে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দিচ্ছে। বিকাশের মাধ্যমে টাকা দিয়ে গাড়িতে এ আগুন দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত সাধারণ মানুষের যানমালের ক্ষতি করছে। এরা জাতির শত্রু।

 

 

এরা স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপির সন্ত্রাসী। এদের প্রতিহত করতে হবে। ২০২১ সালের মতো এরা গর্ত থেকে বের হয়ে নাশকতা করে আবার গর্ত ঢুকে যায়। তাদেরকে লন্ডন থেকে ওহি নাজিল করা হয়। গতকাল মঙ্গলবার সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন। সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সম্পাদক হারুন অর রশীদ মেম্বারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলা প্রধান উপদেষ্টা ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলার সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ

 

 

জেলা মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আজিজুর রহমান বাদল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান, জাতীয় পার্টি জেলা সাংস্কৃতিক সম্পাদক মুক্তার হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন