Logo
Logo
×

রাজনীতি

মানুষ বিএনপির জালাও-পোড়াও আগুন সন্ত্রাস দেখতে চায় না: আজমীর ওসমান

Icon

এম সুলতান

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম

মানুষ বিএনপির জালাও-পোড়াও আগুন সন্ত্রাস দেখতে চায় না: আজমীর ওসমান
Swapno


নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে পুনরায় তৃতীয় দফা বিএনপি-জামায়াতের ডাকা দেশ ব্যাপী ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির বিরুদ্ধে নগরীতে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮ নভেম্বর) দুপুরে এ সাদা পতাকা সহ গাড়ি বহর, মটর শোভাযাত্রা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত অবরোধ কর্মসুচির বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে সাদা পতাকা সহ গাড়ি বহর, মটর শোভাযাত্রা ও শান্তি মিছিলটি শহরের কলেজ রোড এলাকা থেকে শুরু হয়। শহরের প্রধান হয়ে চাষাড়া, মেট্রোহল, সিদ্ধিরগঞ্জ, চিটাগাংরোড, কাচঁপুর,সানারপাড়, সাইনবোর্ড, ভূইঘর , জালকুড়ি , শিবু মার্কেট, কালির বাজার, ২নং রেল গেট, নিতাইগঞ্জ, ফতুল্লা প্রদক্ষিণ করে পূনরায় কলেজ রোড এলাকায় এসে শেষ হয়।

 


বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, ভাংচুর, হরতাল, অবরোধ কর্মসুচি যেন পালন করতে না পারে ও তাদের কর্মসুচি যেন সফল না হয় তাই শহরের আজমেরী ওসমানের নির্দেশনায় জেলার বিভিন্ন পাড়া-মহল্লা নেতা কর্মীরা অবস্থান গ্রহন করে। এবং সাধারণ জনগণও হরতাল ও অবরোধের বিরুদ্ধে মিছিলকে সমর্থন জানান।

 


এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের তনয় আজমেরী ওসমান জানান, এদেশের সাধারণ জনগণ শেখ হাসিনা সরকারকে বার বার দেখতে চায়। জনগণ দেশের মধ্যে কোনো প্রকার মারামারি- হানাহানি ও অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না। সুন্দর ভাবে বাঁচতে চায় জনগণ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নের রূপকার।

 

 

বিএনপি-জামায়াতের উপর থেকে দেশের জনগণের আস্থা হারিয়ে গেছে। সাধারণ জনগনেরা ভালো করে জানেন বিএনপি-জামায়াতে কাছে ক্ষমতা গেলে দেশে আর শান্তি থাকবেনা। তাই দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় রাখতে হবে তাহলেই দেশের উন্নয়ন অগ্রগতি বৃদ্ধি পাবে।

 

 

তবে নারায়নগঞ্জে আমরা যতখন রয়েছি তারা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবেনা। তাদের বিরুদ্ধে আমরা সব সময় প্রস্তুত রয়েছি যাতে নারায়ণগঞ্জবাসী ভালো ভাবে থাকতে পারে সেটার জন্য কাজ করে যাচ্ছি।

 


এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজহার, আলী হায়দার শামীম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন