Logo
Logo
×

রাজনীতি

দেশের সার্বিক রাজনীতি নিয়ে আইভী-শামীমের ভাবনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম

দেশের সার্বিক রাজনীতি নিয়ে আইভী-শামীমের ভাবনা
Swapno

 

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কি ভাবছেন নারায়ণগঞ্জের দুই প্রভাবশালী নেতা। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ সূত্রগুলি জানিয়েছে, তারা দুইজনেই মনে করেন বিএনপি আন্দোলন করে নির্বাচন ঠেকাতে পারবে না। তবে তাদের আন্দোলনের সাময়িকভাবে দেশের কিছুটা অর্থনৈতিক ক্ষতি হবে।

 

কিন্তু সময় মতো নির্বাচন হয়ে যাবে। তাই তারা সার্বিক পরিস্থিতি নিয়ে অনেকটা চিন্তা মুক্ত থাকলেও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন বলে জানিয়েছে দুই নেতার ঘনিষ্ঠ সূত্রগুলি। তারা মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকার যে পথে হাঁটছে তাতে আগামী নির্বাচনের আগেই মাঠের রাজনীতিতে অস্তিত্ব থাকবে না বিএনপির। তাই বিএনপিকে বাদ দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগই রাষ্ট্র ক্ষমতায় আসবে।

 

তারা আরো মনে করেন বিএনপি ২০১৪ সালের মতোই জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসের রাজনীতি করতে চাইলে ক্ষতি হবে বিএনপিরই। তারা অবরোধ ডেকে প্রতিদিন যানবাহনে আগুন দিচ্ছে। তারা দেশে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু তাদের এই সন্ত্রাসের বিরুদ্ধে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে।

 

তাই বিএনপি যে পথে হাঁটছে তাতে দেশবাসীর জন্য সাময়িক ভোগান্তি ডেকে আনছে। তবে তার খেসারতও তাদেরকেই দিতে হবে। আদালতে তাদের কঠোর বিচার করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে বিএনপির আস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলে তারা মনে করেন।

 

সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে বলে তারা মনে করেন। তাই আগামী নির্বাচন নিয়ে মোটেও টেনশনে নেই আওয়ামী লীগ। তাদের ঘনিষ্ঠ সূত্রগুলি জানান, তারা মনে করেন বিগত দুই বছর ধরে বিএনপি দেশ বিরোধী অপপ্রচার চালানোর কারণে কিছুটা অর্থনৈতিক সংকটে পড়েছে দেশ। তবে দ্রব্যমূল্যের বিষয়টি স্বীকার করেন তারা।

 

এ বিষয়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একজন জনপ্রতিনিধি বলেন, আওয়ামী লীগের সামনে বিএনপি বা অন্য কোনো দল কোনো সমস্যা নয়। কারণ যেহেতু সরকারে আছে এবং থাকবে আওয়ামীলীগ তাই আগামী দিনগুলিতে আওয়ামী লীগকে অর্থনীতির উপরেই সর্বোচ্চ জোর দিতে হবে বলে তারা মনে করেন।

 

এদিকে আগামী নির্বাচনকে সামেনে রেখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা কাউসার আহম্মেদ পলাশসহ সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে সজাগ রয়েছেন বলে জানা গেছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন