মামলায় আটকে যাচ্ছেন যুবদল ছাত্রদলের নেতারা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম
জাতীয়তাবাদী দল বিএনপির চলমান আন্দোলনের লক্ষ্য হিসেবে বর্তমানে ১ দফা দাবি আদায়ের লক্ষে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছেন বিএনপি। সেই ধারবাহিকতায় নারায়ণগঞ্জের সাতটি থানায় ইতিমধ্যে প্রায় ১৭টি অগ্নিসংযোগ, ভাংচুর, ককটেল বিস্ফোরনের মামলা দায়ের করা হয়েছে যাকে ঘিরে প্রায় নিয়মিতই হচ্ছে গ্রেফতার। ইতিমধ্যে নাশকতা মামলায় বিএনপির প্রায় তিন শতাধিকের উপরে নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।
নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জানা গেছে, গত ২৯ অক্টোবর থেকে হরতাল শুরু হয় পরে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন অবরোধ পরবর্তীতে দ্বিতীয় দফায় ৪,৬ নভেম্বর ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি দেওয়া হয়। পরে তৃতীয় দফায় ৮,৯ নভেম্বর আবারো ৪৮ ঘন্টা অবরোধের কর্মসূচি দেওয়া হয়। এই সকল কর্মসূচি রাজপথে পালন করতে গিয়ে হয়েছি প্রতিটা থানায় ২/৩ টি করে মামলা প্রতিটি মামলায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করেই মামলা দেওয়া হচ্ছে এমনটাই বলছে দলের নেতৃবৃন্দ।
জানা গেছে, ইতিমধ্যে ফতুল্লা থানায় তিনটি নাশকতা মামলা দায়ের করা হয়েছে যেখানে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে প্রতিটি মামলায় আসামী করা হয়ছে। এছাড়া ও সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জের মামলা গুলোতে ও মশিউর রহমান রনির নাম উল্লেখ রয়েছে। যাকে ঘিরে কয়েকটি মামলার আসামী হয়েছে মশিউর রহমান রনি। জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের নামে ও ইতিমধ্যে ফতুল্লা থানায় প্রায় ২টি নাশকতা মামলা হয়েছে।
অপরদিকে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের নামে ও কয়েকটি থানায় নাশকতা মামলায় নাম পাওয়া গেছে। মহানগর যুবদলের সদস্য সচিবের শাহেদ আহম্মেদের নামে ও রয়েছে সদর থানা ও ফতুল্লা থানার মামলায় এছাড়া পল্টন থানায় মহা-সমাবেশে সংঘর্ষ নামে ও একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। অপরদিকে রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মাসুমের নামে ও দফায় দফায় রূপগঞ্জ থানায় মামলা দেখা যাচ্ছে।
এছাড়া ও জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়ার বিরুদ্ধে ফতুল্লা থানায় তিনটি মামলা হয়েছে এছাড়াও রূপগঞ্জ থানায় ও ২টির মতো মামলা হয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুর বিরুদ্ধে ও ফতুল্লা থানায় ৩টি মামলা হয়েছে আবার আড়াইহাজারে মামলা হয়েছে বলে জানা গেছে।
মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে এছাড়াও সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াক শিকদারের বিরুদ্ধে ও রয়েছে মামলা এদিকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন ও মামলায় এগিয়ে রয়েছে তিনি ও ফতুল্লা থানায় প্রায় তিনটি মামলার আসামী হয়েছেন।
এছাড়া যুবদল ও ছাত্রদলের আরো বহু নেতাকর্মীদের নামে দফায় দফায় মামলা হয়েছে। সামনে ও হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু এ সকল বিষয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন মামলা ও হামলা করে আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। আমরা আন্দোলনে রয়েছি আর আন্দোলনেই থাকবো। সামনে আমাদের চতুর্থ দফা অবরোধের কর্মসূচি দিয়েছে কেন্দ্র এই কর্মসূচি ও রাজপথে থেকেই আমরা পালন করবো বলে দাবি জানিয়েছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে মহাসমাবেশ পশু হয়ে যাওয়ার পরদিন থেকে প্রথম দিন হরতাল তার পর থেকেই একদিন ও দুইদিন বাদ দিয়ে দিয়ে দফায় দফায় দেওয়া হচ্ছে অবরোধ যাকে ইতিমধ্যে নারায়ণগঞ্জের সাতটি থানায় বিএনপির প্রায় হাজারখানিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর সকল মামলায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামই লক্ষ্য করা গেছে।
জানা গেছে, এবারের অবরোধ কর্মসূচি পালনে যুবদল ও ছাত্রদলের মূখ্য ভূমিকা ছিলো যাকে কেন্দ্র করেই মামলায় সক্রিয় এই দুই অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এছাড়া ফতুল্লা, রূপগঞ্জে, আড়াইহাজারে, সোনারগাঁয়ে, সিদ্ধিরগঞ্জে, বন্দরে এই যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দেখা গেছে রাজপথে ব্যাপক ভূমিকা পালন করতে। যার ধারবাহিকতায় মামলায় তাদের নামই বার বার আসছে বলে জানা গেছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, এবার যুবদল ও ছাত্রদল যেভাবে রাজপথে ভূমিকা রাখছেন তা দেখার মতো বললেই চলে। প্রত্যেকটি অবরোধ সফলে যুবদল ও ছাত্রদল ভূমিকা বেশি এমনটাই বলছে তৃণমূল। এস.এ/জেসি


