Logo
Logo
×

রাজনীতি

মহানগর বিএনপি`র সদস্য সচিব টিপু দুই দিনের রিমান্ডে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

মহানগর বিএনপি`র সদস্য সচিব টিপু দুই দিনের রিমান্ডে
Swapno


বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির আলোচিত নেতা এড. আবু আল ইউসুফ খান টিপুকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে পুলিশ ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

 

রিমান্ডপ্রাপ্ত আসামি এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর  মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ফতুল্লা মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপুর ২দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

 

এর আগে, বুধবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে মিছিলে বের করা চেস্টা করলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে টেনে হিজরে নিয়ে যায়। এ সময় মিছিলের আগতরা পালিয়ে গেলে আর কেউ গ্রেপ্তার হয়নি। পরে মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য ডা. মজিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন