Logo
Logo
×

রাজনীতি

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় থাকবে: আজমীর ওসমান

Icon

এম সুলতান

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় থাকবে: আজমীর ওসমান
Swapno


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামাত যা শুরু করেছে আগুন-সন্ত্রাস জালাও-পোড়াও এমন ভাবে তারা কখনো ক্ষমতায় আসতে পারবেনা। তাদের কর্মকান্ডের কারণে সাধারন মানুষ তাদের এখন আর প্রছন্দ করে না। তারা গাড়ির মধ্যে আগুন দিয়ে সাধারন মানুষকে যে ভাবে পুড়িয়ে মারছে সেটা কোন ধরণের রাজনীতির মধ্যে পড়ে না।

 

 

বিএনপির আগুন-সন্ত্রাসের থেকে সাধারণ মানুষকে বাচানোর জন্য আমরা সব সময় রাজপথে রয়েছি এবং আগামীতেও থাকবো। এদেশের সাধারণ জনগণ শেখ হাসিনা সরকারকে বার বার দেখতে চায়। জনগণ দেশের মধ্যে কোনো প্রকার মারামারি- হানাহানি ও অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না।

 

 

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নের রূপকার এমনি জানান নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের নির্বাচিত মরহুম সাংসদ নাসিম ওসমানের তনয় আজমেরী ওসমান।

 


বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা দেশ ব্যাপী ৪৮ ঘন্টা অবরোধ কর্মসুচির বিরুদ্ধে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে নগরীর ভিবিন্ন স্থানে সাদা পতাকাসহ গাড়ি বহর, মটর শোভাযাত্রা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয় ও বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করেন।

 


এসময় তিনি আরো জানান, বিএনপি-জামায়াতের উপর থেকে দেশের জনগণের আস্থা হারিয়ে গেছে। সাধারণ জনগনেরা ভালো করে জানেন বিএনপি-জামায়াতে কাছে ক্ষমতা গেলে দেশে আর শান্তি থাকবেনা। তাই দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় রাখতে হবে তাহলেই দেশের উন্নয়ন অগ্রগতি বৃদ্ধি পাবে।

 

 

তবে নারায়নগঞ্জে আমরা যতখন রয়েছি তারা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবেনা। তাদের বিরুদ্ধে আমরা সব সময় প্রস্তুত রয়েছি যাতে নারায়ণগঞ্জবাসী ভালোভাবে থাকতে পারে সেটার জন্য কাজ করে যাচ্ছি।

 


এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজহার, আলী হায়দার শামীম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মো. নাসির, মো. সুমন, মো. মনির হোসেন, আব্দুল হামিদ, মো. হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন