Logo
Logo
×

রাজনীতি

জনগণ বিএনপির অবরোধ প্রত্যাখান করেছে : আবদুল হাই

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৯:০১ পিএম

জনগণ বিএনপির অবরোধ প্রত্যাখান করেছে : আবদুল হাই
Swapno


বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে যে কোন নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর সভাপতিত্বে শান্তি সমাবেশ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশ করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

 

এসময় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, নারায়ণগঞ্জে কোন অবরোধ হয় নাই। আপনারা (বিএনপি) কিসের অবরোধ দেন, জনগণ আপনাদের এই অবরোধ মানে না। আপনারা দেখেন রাস্তায় যানবাহনের যানজট। অনেক যানবাহন চলাচল করছে।

 

 

সোনারগাঁও, আড়াইহাজার, রূপগঞ্জ থেকে আজ আমাদের নেকাকর্মীরা এসেছে। তারা বললো সব জায়গাই স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করছে। রাস্তায় কোন বিএনপি কর্মী নেই। সব জায়গাই সর্তক অবস্থানে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে।

 

 

বিএনপি যাতে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই জন্য সকাল থেকে রাত পর্যন্ত আমাদের নেতাকর্মীরা রাজপথে রয়েছে। তিনি আরও বলেন, বিএনপিকে আমি বলবো আপনারা নির্বাচনে আসেন, আসলে আপনাদের স্বাগত, আর না আসলে নাই। আপনাদের জন্য নির্বাচন থেমে থাকবে না, আগামী জানুয়ারিতে নির্বাচন হবে।

 

 

আমি আশা করবো নেত্রী গত ১৫ বছরে দেশে যে উন্নয়ন করেছে তা অব্যহত রাখার জন্য, আগামী নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে আবারও নৌকায় ভোট দিয়ে টানা ৪র্থ বারের মতো এ দেশের প্রধানমন্ত্রী করবেন।

 

 

সমাবেশ ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরি সদস্য মো.মেহেদী হাছান রবিন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহিদ বাদল, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাবু।

 

 

বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক দপ্তর সম্পাদক এম.এ রাসেল, সাবেক সদস্য হাজী আমজাদ হোসেন, শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগ নেতা হাজী জসিম উদ্দিন,  জেলা আওয়ামী লীগ নেতা শাহ-জাহান, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন পাগলা, সালাউদ্দিন সিকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ভিপি জামির হোসেন রনি, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন