Logo
Logo
×

রাজনীতি

পিজা শামীমের জুয়ার আস্তানা ভেঙে দিলো আজমেরীর সমর্থকরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম

পিজা শামীমের জুয়ার আস্তানা ভেঙে দিলো আজমেরীর সমর্থকরা
Swapno

 

# অপকর্ম বেরিয়ে আসলে হাসপাতালে ভর্তি হওয়ার কৌশল নেন পিজা শামীম

 

 

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে শেখ হাসিনার পদত্যাগের দাবী জানিয়ে এক দফা আন্দোলনে কর্মসূচির অংশ হিসেবে অবরোধ পালন করে যাচ্ছে বিএনপি। দুই দিনের বিরতির পর রোববার থেকে চতুর্থ ধাপের মত আবারও টানা ৪৮ ঘন্টার অবরোধ পালন করার ঘোষনা দিয়েছে বিএনপি।

 

কিন্তু বিএনপির এই অবরোধকে প্রতিরোধ করার জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রয়াত নাসিম ওসমানের সুযোগ্যপুত্র ও যুবনেতা খ্যাত আজমেরি ওসমান মাঠে নেমেছেন। তিনি বিএনপির জালাও পোড়াও আন্দোলনে নেমে মানুষের আস্থা অর্জন করে যাচ্ছেন। কিন্তু তার নাম ব্যবহার করে নারায়ণগঞ্জ শহরের জুয়ারিদের গডফাদার হিসেবে পরিচিত নানা অপরাধ জগতের হোতা পিজা শামীম। এবার পিজা শামীমের জুয়ার আস্তানা ভেঙে দিয়েছে আজমেরী ওসমানের সমর্থকরা।

 

জানা যায়, এদিকে আজমেরী ওসমান বিএনপির জালাও পোড়াও অবরোধ প্রতিরোধে মাঠে থাকলেও তার নাম ব্যবহার করে পিজা শামীম নানা অপকর্ম করে যাচ্ছে এমন অভিযোগ ওঠে। আর এতে করে আজমেরী ওসমানের সমর্থকরা পিজা শামীমের প্রতি ক্ষুব্ধ হন। তাই আজমেরি ওসমানের সমর্থক মুকিতসহ অন্যরা মিলে ৯ নভেম্বর রাতে শহরের সাধুপৌলের গির্জার সাথে পিজা শামীমের নিয়ন্ত্রণাধীন কথিত ক্লাবে জুয়ার আস্তানা ভেঙে দিয়েছে। একই সাথে ক্লাবে থাকা চেয়ার টেবিল সহ নানা আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। আর এতে করে নগরীর সচেতন মহল খুশি হয়েছে।  

 

নগরবারি মতে, এ অফিসে বসেই মূলত পিজা শামীম বিভিন্ন শালিস বসিয়ে টাকা পয়সা আদায় করতো। তার অপরাধ জগত এখানে বসে পরিচালনা করা হত। সম্প্রতি নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লা এলাকাতে মটরসাইকেল বাহিনীর দুটি হামলার নেতৃত্বে ছিলেন এই পিজা শামীম। এর আগে শহরের আমান ভবনে শামীমের নিয়ন্ত্রাধীন সিটি ক্লাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা অভিযান চালিয়ে অনেক জুয়ারীকে আটক করেছিল। তখন বিপুল সংখ্যক জুয়া খেলার সামগ্রী মালামাল উদ্ধার করেছিল।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টার দিকে আজমেরী ওসমানের সমর্থক হিসেবে পরিচিত মুকিতের নেতৃত্বে ৩০-৪০ জন শহরের বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গির্জার সামনে ঢাকা ব্যাংকের গলিতে ভবনের তৃতীয় তলায় পিজা শামীমের আস্তানা ভেঙে দেয়া হয়। ওই ভবনের তৃতীয় তলায় সিটি ক্লাব অবস্থিত। হামলাকারীরা ক্লাবে ঢুকেই ব্যাপক ভাঙচুর শুরু করে। ওই সময়ে ক্লাবে চেয়ার ও টেবিল রেখে অনেকেই জুয়ার আসরে মত্ত ছিল। হামলার সঙ্গে সঙ্গে ওইসব জুয়ারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে হামলাকারীরা প্রায় ২০ মিনিট ধরে ভাঙচুর করে চলে যায়।

 

এর আগে পিজা শামীমের হুকুম না মানলে সাধারণ মানুষদের ধরে আনা হয় তার  টর্চার সেলে। সম্প্রতি পিজা শামীমের নির্দেশে ফতুল্লায় এক ব্যবসায়ীকে তুলে আনতে গেলে ফতুল্লা থানা পুলিশ পিজা বাহিনীর পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করেছিল। তদবির করিয়েও ছাড়াতে না পারলেও সুপারিশের কারণে ওই মামলায় পিজা শামীমকে আসামী করা হয়নি। 

 

সর্বশেষ নারায়ণগঞ্জের আলোচিত হোন্ডা বাহিনীর মূল নেতৃত্বদানকারী পিজা শামীমের বিরুদ্ধে বক্তাবলীর দেওয়ান স্টীল নামের এক ব্যক্তির সম্পত্তি ও ফ্যাক্টরি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। পিজা শামীম তার বাহিনী নিয়ে দিনে দুপুরে অন্যের জমির উপর দেয়াল নির্মাণ ফ্যাক্টরির মালামাল লুট করেছেন। এ সময় ভুক্তভোগী আমরান দেওয়ান ৯৯৯ ফোন করেও কোনো প্রতিকার পাননি। গত ২২ অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলনে শাসনগাঁওয়ের দেওয়ান বাড়ি এলাকার মো. ইমরান দেওয়ান এই অভিযোগ করেন।

 

স্থানীয়রা জানান, মূলত পিজা শামীমের এই অফিসে নিয়মিত জুয়ার আসর বসতো। এছাড়া পিজা শামীম নিয়মিত এখানে বসে নানা ধরনের অপকর্ম করে বেড়াতো। এছাড়া আজমেরী ওসমানের নাম ব্যবহার করে নানা অপকর্ম করতো পিজা শামীম। এক সময় ডিস ব্যবসায়ী হিসেবে পরিচিতি থাকলেও পরবর্তিতে অস্তিত্বহীন হয়ে জুয়ারীদের গডফাদার হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি।

 

কিন্তু বর্তমান সময়ে প্রভাবশালী ওসমান পরিবারের আজমেরী ওসমানের সেকেন্ড ইন কমান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। শহর ও শহরতলী এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডারদের নিয়ন্ত্রণ করেন পিজা শামীম। শহরের ৭০ শতাংশ সন্ত্রাসী এখন পিজা শামীমের হয়ে কাজ করে। অথচ একসময় এই পিজা শামীম সর্বত্র নিজেকে এমপি সেলিম ওসমানের বন্ধু পরিচয় দিয়ে বেড়াতেন।

 

যদিও ৫ বছর পূর্বে নাম ভাঙ্গানোর অপরাধে এমপি সেলিম ওসমানের হাতে মারধরের শিকার হয়েছিলেন পিজা শামীম। নানা অপকর্ম করে অসুস্থ হওয়ার ভান ধরেন পিজা শামীম। হাসপাতালে ভর্তি হয়ে গা ঢাকা দেন। এবারও তার অপকর্মের কথা জেনে যাওয়ায় আগের মতো একই কৌশলের আশ্রয় নিয়েছেন তিনি।  

 

পিজা শামীমের সাথে যোগাযোগ করা হলে এক ব্যক্তি ফোনকল রিসিভ করে জানান, তিনি (পিজা শামীম) অসুস্থ হয়ে হসপিটালে আছেন। তার আস্তানা ভেঙে দেয়ার ঘটনার বিষয়ে জানতে চাইলে ফোনকল রিসিভ করা ব্যক্তি জানান, তিনি সুস্থ হলে পরে কথা বলবেন। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন