Logo
Logo
×

রাজনীতি

মাত্র ৪ বছরে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন নাফিজ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম

মাত্র ৪ বছরে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন নাফিজ
Swapno

গত চার বছর আগে ভাড়া থাকতেন দুই রুমের একটি ফ্ল্যাটে। বর্তমান- ঢাকার শাহীনবাগে ১টি , উত্তরায় ১টি ও বনশ্রীতে ২টি আলিশান ফ্লাটের মালিক সিরাজদিখানে ১১ বিঘা জমি, ফাগুন গ্রুপের পরিচালক, মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া হাইওয়ে রোডের পাশে একটি রিয়েল স্টেট কোম্পানির পরিচালক। ছেলেকে পড়াশোনা করাচ্ছেন অস্ট্রেলিয়ার স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ে। তার পিছনে খরচ হয় বছরে প্রায় ২৪ থেকে ২৬ লাখ টাকা। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারির অভিযোগ। বলছি-নারায়ণগঞ্জ-রূপগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর তথাকথিত এ পি এস মনিরুজ্জামান নাফিজ এর কথা। 

 

কয়েকটি সূত্র জানিয়েছে, কলেজের গÐি পার না হয়েও বাংলাদেশের স্বনামধন্য ক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন বলে দাবি করেন তিনি। যার প্রমাণ পাওয়া যায় তার ফেসবুক আইডিতে। ম্যাট্রিক পাস করার পর গাজী গ্রæপে চাকরিরত তৎকালীন নুরুজ্জামান সাহেবের হাত ধরে যোগদান করেন গাজী টায়ারের ডেলিভারি ম্যান হিসেবে এই নাফিস। 

 

রূপগঞ্জের বিভিন্ন ফ্যাক্টরি থেকে প্রতিমাসে ৫৫ থেকে ৬০ লক্ষ টাকা ছাত্রলীগের নামে চাঁদা আদায় করা হয় অথচ ছাত্রলীগ এর নেতাকর্মীদের মাঝে সেই পরিমাণ টাকা সুষ্ঠুভাবে বণ্টন করা হয় না বলে দাবি করেছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের শীর্ষ স্থানীয় কিছু নেতাকর্মী নাম প্রকাশে অনিচ্ছুক তারা, তবে ঘটনার সত্যতা পাওয়া গেছে । তাছাড়া বিভিন্ন নেতাকর্মীদের নামে বেদখল জমি দখল করে অন্যত্র বিক্রি করে দিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা ও মাদক বিক্রির সেটার দাতা হিসেবেও উঠে এসেছে তার নাম। সকল কিছু উপরমহল জেনেও নিচ্ছে না কোন ব্যবস্থা। 

 

খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজদিখান উপজেলার ২ নং বাসাইল ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণাও দিয়েছেন এই নাফিজ, বলেছেন বাসাইল ইউনিয়নের কিছু লোকজন। রূপগঞ্জে আসার আগে এক সময় এমন অবস্থা ছিল, তার বাবার চিকিৎসা করানোর জন্য হসপিটালে নিয়ে যাবে এমন টাকা ছিল না, বাধ্য হয়ে ভর্তি করা হয়েছিল সরকারি এক হসপিটালে রূপগঞ্জ এসেই যেন হয়ে গেল আঙ্গুল ফুলে কলা গাছ। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নাফিজ, এখনো পদ পদবীতে বহাল রয়েছেন। ৫ জানুয়ারি গণতন্ত্র পুনরুদ্ধার দিবস পালন করেন বাংলাদেশ আওয়ামী লীগ। পক্ষান্তরে গণতন্ত্র হত্যা দিবস পালন করেন বিএনপি ও জামায়াত সেই আন্দোলনে রয়েছেন তার সক্রিয় ভ‚মিকা। ফেসবুক আইডিতে ঢুকে লক্ষ্য করা গেলো আওয়ামী লীগের পক্ষে কোন পোস্ট করেন নাই তিনি । অথচ বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের রূপগঞ্জ উপজেলা শাখার ছাত্রলীগের কর্ণধর সেজে বসে আছেন এই নাফিস। টাকার বিনিময়ে জামাত-বিএনপি এবং হাইব্রিডদের ছাত্রলীগের গুরুত্বপ‚র্ণ পদ পদবিতে আসিন করেছেন তিনি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন