Logo
Logo
×

রাজনীতি

বিএনপির কঠোর সমালোচনায় জাপা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম

বিএনপির কঠোর সমালোচনায় জাপা
Swapno

 

# শরীকে না থেকেও বিএনপির সমালোচনায় জাপার দুই এমপি

 

 

চলতি সপ্তাহেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। নির্বাচনের তফসিল ঘিরে পুরোদমে প্রচারণায় নেমে মাঠে রয়েছে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। বিপরীতে বিএনপি সরকারের পদত্যাগ দাবী জানিয়ে এক দফ আন্দোলনের অবরোধ কর্মসূচিতে রয়েছে। আজ রোববার থেকে চতুর্থ দফায় বিএনপির ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু বিএনপি আওয়ামী লীগের মাঝে থেকে সুযোগ নেয়ার অপেক্ষায় রয়েছে জাতীয় পার্টি।

 

সম্প্রতি জাতীয় পার্টি থেকে মনোনীত হয়ে নারায়ণগঞ্জে নির্বাচিত সংসদ সদস্য বিএনপির অবরোধে নেমে সমালোচনা করে মন্তব্য করেছেন। এছাড়া নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা নিজে মাঠে নেমেছেন অবরোধ প্রতিরোধ মিছিল নিয়ে। অথচ জাতীয় পার্টির এখন বিরোধী দলের ভূমিকায় রয়েছে সংসদে। কিন্তু সেখানে তারা সরকারের বিপক্ষে না গিয়ে দেশের প্রধান বিরোধী দল বিএনপির সমালোচনা করছেন। তাই রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে জাতীয় পার্টির আওয়ামী লীগের শরীকে না থেকেও বিএনপিকে নিয়ে সমালোচনায় রয়েছেন স্থানীয় জাতীয় পার্টির দুই সাংসদ।

 

এদিকে জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা ২০১৪ সন থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই ভাবে নারায়ণগঞ্জ-৫ আসনে ২০১৪ সন থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান সংসদ সদস্য নির্বাচিত হয়ে কাজ করে যাচ্ছেন। তবে এর আগে এই আসনে জাতীয় পার্টির এমপি ছিলেন প্রয়াত নাসিম ওসমান। তিনি মারা যাওয়ার পরে এখানে সেলিম ওসমান জাতীয় পার্টি থেকে মনোনীত হয়ে এমপি নির্বাচিত হন।

 

কিন্তু তখন আওয়ামী লীগের মহাজোটের সাথে জাতীয় পার্টির শরীক থাকলেও ২০১৮ সনের নির্বাচনের পরে তাদের মাঝে সেই শরীক নেই। তাই এবার অনেকটা বেকায়দায় রয়েছে জাতীয় পার্টির সংসদ সদস্যরা। তার মাঝে আবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সাংসদ সেলিম ওসমানকে নৌকা নিয়ে নির্বাচন করার জন্য আহ্বান করেছেন। তাই এটা নিয়েও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে।

 

জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এবারও নির্বাচনের ঘোষনা দিয়ে পুরোদমে মাঠে রয়েছেন। গতকাল তার নির্বাচনি এলাকার ১৫০ কোটির টাকার প্রকল্প  উদ্বোধন করেন। সেই সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের সমর্থন নেন। সবচেয়ে চমকের বিষয় হলো সম্প্রতি বিএনপির অবরোধ প্রতিরোধে সোনারগাঁ মোগড়া পাড়া এলাকায় সাদা পতাকা নিয়ে শান্তি মিছিল বের করেন এমপি খোকার নেতৃত্বে।

 

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, তারেক জিয়ার জ্বালাও পোড়াও রাজনীতি জনগন প্রত্যাহার করেছে। আমাদের দেশের জনগণ এখন জ্বালাওপোড়াও নৈরাজ্য ও অপ্রীতিকর পরিস্থিতি চায় না,তাই আজকের এই অবস্থান কর্মসূচি গণমিছিলে রুপ নিয়েছে। জনগণ অবরোধকে প্রত্যাখান করেছে। তিনি বলেন, নির্বাচন হবে যথা সময়েই হবে মাননীয় প্রধানমন্ত্রীর অধীনেই আগামী নির্বাচন হবে, বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি নির্বাচন বানচাল করতে পারবে না। হরতালের ও অবরোধের প্রতিরোধে শুরু থেকে মাঠে আছি আগামীতেও থাকবো।

 

অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান মাঠে না নামলেও বিএনপির অবরোধ প্রতিরোধ করার জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সাথে বিএনপির জালাও পোড়াও আন্দোলন মানুষ প্রত্যাখান করেছে বলে মন্তব্য করেন। মানুষ এখন শান্তি চায়। কোন ধরনের আগুন সন্ত্রাসের রাজনীতি মানুষ চায় না। আর বিএনপি আগুন সন্ত্রাসের রাজনীতিতে মেতে উঠেছে। বিএনপিকে জাতীয় পার্টির এই জনপ্রতিনিধি নির্বাচনের আসার জন্য আহ্বান জানায়। মানুষ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের জাতীয় পার্টির দুই এমপির অবস্থা তেমন একটা ভালো অবস্থানে নেই। কেননা আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতারা তাদেরকে আর ছাড় দিতে চান না। এখানে জোরালো ভাবে নৌকার দাবী জানিয়ে আসছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। তাই নিজেদের অবস্থান ধরে রাখতে তারা এখন বিরোধী দলের ভুমিকায় থেকেও সরকার পক্ষে গুনগান গেয়ে যাচ্ছেন। সেই সাথে বিএনপির অবরোধ প্রতিরোধের জন্য আহ্বান জানান মানুষকে। তাই রাজনৈতিক সচেতন মহল বুঝতে পারছে জাপার দুই এমপি এখন বিএনপির সমালোচনা মগ্ন। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন