Logo
Logo
×

রাজনীতি

বিএনপির ঢিলেঢালা অবরোধকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামীলীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম

বিএনপির ঢিলেঢালা অবরোধকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামীলীগ
Swapno


টানা ৪র্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর বিএনপি থেকে অবরোধ ডাকা হয়েছে। বিএনপির অবরোধের প্রতিবাদে আগামীকালও শান্তি সমাবেশ করবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ। তবে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা টানা তৃতীয়বারের মত নারায়ণগঞ্জে অবরোধ কর্মসূচি পালন করে সুফল বয়ে আনতে পারেনি।

 

 

কারণ নারায়ণগঞ্জে বিএনপির নেতৃত্বে থাকা অগ্রভাগের নেতারাই গ্রেফতার আতঙ্কে ঘর ছাড়া ও রাজপথে নিশক্রিয়। রূপগঞ্জ, আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীরা অবরোধের গতি বাড়ালোও নারায়ণগঞ্জ বিএনপিতে নেতৃত্বে থাকা নেতাদের গড়িমসি মূল শারীর নেতাদের নিশক্রিয়তায় গতি হাড়িয়ে ঢিলেঢালা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

 

 

আওয়ামীলীগও বিএনপির অবরোধকে ঘায়ে না মেখে দায় এড়াতে কোনরকমে শান্তি সমাবেশ পালন করছে। সূত্র বলছে, শীঘ্রই দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হতে যাচ্ছে। তবে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়।

 

 

তাছাড়া টানা তৃতীয় দফায় অবরোধের মত কর্মসূচি পালন করে সারাদেশের ন্যয় নারায়ণগঞ্জেও বেশ সুফল আসেনি বিএনপি ঘোষিত অবরোধের। কিন্তু কেন্দ্রীয় বিএনপির নেতাদের প্রত্যাশা ছিল আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্পট হল নারায়ণগঞ্জ। কারণ ঢাকার পরই নারায়ণগঞ্জের অবস্থান।

 

 

তবে নারায়ণগঞ্জের মত জেলায় জেলা বিএনপি থেকে শুরু করে মহানগর বিএনপির নেতৃত্বে নেতাদের অনুউপস্থিতিতে কর্মীদের মাধ্যমে ঢিলেঢালা অবরোধ পালনের কারণে নারায়ণগঞ্জ ফ্লপ খেয়েছে বিএনপির অবরোধ। এছাড়া জেলা ও মহানগর বিএনপির মূল শারীর নেতারা গ্রেফতার আতঙ্কে ঘর ছাড়লেও দলের বিভিন্ন ইউনিট বা সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে।

 

 

যার কারণে দলের নেতাকর্মীরা আন্দোলনে গতি বাড়ালেও খেই হাড়িয়ে ফেলছেন। তবে ৪র্থ দফা অবরোধেও বিএনপির অবরোধকে গুরুত্ব দিচ্ছে না নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগ বিকেল বা দুপুরে কোনমতে শান্তি সমাবেশের মত কর্মসূচি পালন করবেন।

 

 

বিগত অবরোধগুলোতে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপিকে প্রতিরোধে ছিল অনেকটাই ঢিলেঢালা অবস্থানে। যার কারণে চতুর্থ দফায় বিএনপির অবরোধকে গুরুত্ব দিতে চাচ্ছে না নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন