উজ্জলের নেতৃত্ব মহানগর যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মেহেদী হাসান
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টা ২নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সভাপতির বক্তব্যে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল বলেন, আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, আমরা নারায়ণগঞ্জের ৫টি আসনেরই নৌকার প্রতীক চাই। আমরা গত কয়েক বছর ধরে নৌকায় ভোট দিতে পারি না।
তাই আমাদের সকল নেতাকর্মীর দাবি নারায়ণগঞ্জ ৫ আসনে নৌকা চাই। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু।
জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো.মনিরুজ্জামান মনির, নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খান রিপন, মহানগর যুবলীগের কার্যকরি সদস্য ফয়জুল ইসলাম রুবেল।
মো.জাবেদ মিয়া, ১৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, ১৮নং ওয়ার্ড যুব লীগের সভাপতি আব্দুল খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লিমন মিয়া, ১৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পারভেজ, ইকবাল বাবু, নাসির হোসেন, মহানগর কৃষক লীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী জামির হোসেন রনি, কায়কোবাদ রুবেল সহ প্রমুখ।


