শামীম ওমানের নির্দেশে অবরোধ প্রতিরোধে রাজপথ পাহাড়ায় আছি : শফিক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৮:২৯ পিএম
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে বিএনিপর ডাকা চতুর্থ ধাপের অবরোধ প্রতিরোধে রাজপথে থেকে পাহাড়ায় থেকে শান্তি মিছিল করে যাচ্ছেন। গত ২৯ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাঝে বিরতি দিয়ে চার দফায় অবরোধ হরতাল পালন করেছে।
বিএনপির এই অবরোধকে প্রতিরোধ করার ঘোষনার ভুমিকা হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ চিটাগাংরোড মৌচাক বাস স্ট্যান্ড মোড়ে সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে শান্তি মিছিল করা হয়। ১৩ নভেম্বর তার নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শান্তি মিছিল করা হয়।
শান্তি মিছিল শেষে সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, বিএনপির কিসের অবরোধ ঘোষনা দেয় আমাদের তা বুঝে আসে না। অবরোধ ঘোষনা দিয়ে তারা নিজেরাই মাঠে নামতে পারে না। বিএনপির অবরোধকে মানুষ প্রত্যাখান করেছে। মানুষ যেন সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি শামীম ওসমানের নেতৃত্বে দিন রাত পাহাড়ায় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, চিটাগাংরোড শান্তি মিছিল করে যাচ্ছি।
সিদ্ধিরগঞ্জ বিএনপিকে হুশিয়ারি দিয়ে বলেন, দেশের মানুষ বিএনপির আগুন সন্ত্রাসকে প্রত্যাখান করে তাদের নির্বাচনে আসার আহ্বান জানায়। সিদ্ধিরগঞ্জ বিএনপির কেউ যদি সড়কে জালাও পোড়াও করতে চায় আমরা তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছি। তাদের এত বড় দুঃসাহস হবে না। আমরা সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে রাজপথে পাহাড়ায় রয়েছি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে জয়ী করে ঘরে ফিরবো। আগামীতেও দেশের নেতৃত্বে প্রধানমন্ত্রীই যোগ্য। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী যাকে নৌকা দিবে আমরা তাকেই জয়ী করবো।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল হাকিম, সাইফুল, রায়হান, নিলয়, ফয়সাল ছাত্তার, রাকিব, পলাশ, রাজু, শাহানুর সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। এস.এ/জেসি


