বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে অনড় যুবনেতা আজমীর ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১১:৪২ এএম
বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা দেশ ব্যাপী ৪৮ ঘন্টা অবরোধ কর্মসুচির প্রথম দিনে বিএনপির আগুন সন্ত্রাস এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ পাঁচ আসনে চার বারের নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম নাসিম ওসমানের তনয় আলহাজ্ব একেএম আজমীর ওসমানের নির্দেশে সাদা পতাকা সহ গাড়ি বহর, মটর শোভাযাত্রা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল সকালে কলেজ রোর্ড এলাকা থেকে এ মটর শোভাযাত্রা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। এসময় শহরে প্রধান প্রধান সড়ক ও মহাসড়ক গুলো তারা প্রদক্ষিন করে। এবং বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান গ্রহন করেন। এসময় নেতাকর্মীরা বলেন, বিএনপি-জামায়াতের উপর থেকে দেশের জনগণের আস্থা হারিয়ে গেছে।
সাধারণ জনগনেরা ভালো করে জানেন বিএনপি-জামায়াতে কাছে ক্ষমতা গেলে দেশে আর শান্তি থাকবেনা। তাই দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় রাখতে হবে তাহলেই দেশের উন্নয়ন অগ্রগতি বৃদ্ধি পাবে। তবে নারায়নগঞ্জে আমরা যতখন রয়েছি তারা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবেনা। তাদের বিরুদ্ধে আমরা যুবনেতা আলহাজ্ব আজমীর ওসমানের নেতৃত্বে সব সময় প্রস্তুত রয়েছি।
বিএনপির আগুন-সন্ত্রাসের থেকে সাধারন মানুষকে বাচানোর জন্য আমরা সব সময় রাজপথে রয়েছি এবং আগামীতেও থাকবো। এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি


