Logo
Logo
×

রাজনীতি

সাহিদ রহমানের বিশাল মিছিল নিয়ে যোগদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম

সাহিদ রহমানের বিশাল মিছিল নিয়ে যোগদান
Swapno


সদর উপজেলার গোগনগর ইউনিয়ন এর নির্বাচিত পরিষদ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমই এর সভাপতি আলহাজ্ব একেএম সেলিম ওসমানের মতবিনিময় সভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে মোহাম্মদ রফিক মেম্বার।

 

 

গতকাল রবিবার (১২ই নভেম্বর) বিকাল তিনটায় সৈয়দপুর শুকুমপট্টি এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে বঙ্গবন্ধু স্কুলে মতবিনিময় সভায় যোগদান করেন যুযবলী নেতা সাহিদ রহমান। মত বিনিময় সভায় যোগদানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মো: সাহিদ রহমান বলেন, গোগনগর ইউনিয়নের সহ নারায়ণগঞ্জ পাঁচ আসনের উন্নয়নের রূপকার এমপি সেলিম ওসমান। যার হাত দরে নারায়ণগঞ্জ শিক্ষা খাত আজকে অনেকটা এগিয়ে গেছে। 

 

 

তার হাত ধরে গোগনগর ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে। তিনি আবার আগামীতে এমপি হলে আরো বেশি উন্নয়ন হবে আমাদের ইউনিয়নে। জনদরদি ও দানবীর আলহাজ্ব সেলিম ওসমান আমাদের এলাকায় আসছেন আমরা তাকে স্বাগতম জানাই। তিনি গোগনগর কে আধুনিক রূপে বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যাপক উন্নয়নমূলক কাজকর্ম করেছেন।

 

 

আমি তার ও দীর্ঘায়ু জীবন কামনা করি। এসময় উপস্থিত ছিলেন, মো: সৌয়দ হোসেন, মো: আকাশ, মো: ইউসুফ, মো: মানিক মোল্লা, মো: কিরন মো: কাদির, মো: হিমেল, মো: শিলা মো: রিফাত মো: সাব্বির, মো: সবিজ মো: অপু, মো: আফসার, মো: রায়হান সহ প্রমুখ।  এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন