Logo
Logo
×

রাজনীতি

এক মঞ্চে দেখা যেতে পারে আইভী ও শামীম ওসমানকে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম

এক মঞ্চে দেখা যেতে পারে আইভী ও শামীম ওসমানকে
Swapno

 

# প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠান না.গঞ্জে আওয়ামী লীগকে উজ্জীবিত করবে

 

 

অবশেষে আজ এক মঞ্চে উঠেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমানসহ এই জেলার অন্য তিন এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান, নারায়ণগঞ্জের সাংবাদিকগণ এবং বীর মুক্তিযোদ্ধাগণ সহ এই জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

তবে মেয়র আইভী এবং সংসদ সদস্য শামীম ওসমানের এক মঞ্চে উঠার বিষয়টিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই ইতিবাচক ভাবে দেখছেন। তারা মনে করেন আইভী ও শামীম ওসমান একই দল করেন। কিন্তু তাদের মাঝে দীর্ঘ এক যুগ ধরে তুমুল বিরোধ চলছে। সুযোগ পেলেই এই দুই নেতা একে অপরকে ঘায়েল করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। বিশেষ করে সংসদ সদস্য শামীম ওসমান বহুবার মেয়র আইভীকে নানা উছিলায় আক্রমন করেছেন।

 

বিপরীতে মেয়র আইভীও ত্বকী হত্যাকাণ্ডসহ এই জেলায় সন্ত্রাস সৃষ্টির দায়ে শামীম ওসমানকে এবং তার পারিবারিক সদস্যদেরকে অভিযুক্ত করে বক্তব্য রেখেছেন। মেয়র আইভী নিজেও বার বার অভিযোগ করে জানিয়েছেন যে আইভীর বিপরীতে সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে হেরে যাওয়ার পর থেকে বেপরোয়া আচরণ করেছেন শামীম ওসমান। মেয়র আইভীকে সমাজে খাটো করার জন্য এমন কোনো তৎপরতা নেই যা কিনা শামীম ওসমান চালাননি বলে অভিযোগ রয়েছে।

 

আর সর্বশেষ সিটি করপোরেশনের বিগত বাজেট অধীবেশনে মেয়র আইভী পরিষ্কার ভাবেই বলেছিলেন যে শামীম ওসমান তাকে ফুটপাত ইস্যুতে হত্যা করার চেষ্টা চালিয়েছেন। মূলত এভাবেই এই জেলায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই দুই নেতার মাঝে তুমুল বিরোধ চলে আসছে। ফলে মেয়র আইভী শামীম ওসমানের সাথে এক মঞ্চে উঠতে চান না বলে জানা গেছে। কিন্তু এবার যেহেতু প্রধানমন্ত্রী নিজে সিটি করপোরেশনের দশটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করছেন তাই অনেকটা বাধ্য হয়েই মেয়র আইভী শামীম ওসমানকে দাওয়াত করেছেন।

 

তাই আজ এই দুই নেতাকে এক মঞ্চে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর তাদের এই এক মঞ্চে উঠার বিষয়টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভেতর ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে। আর যেহেতু আজকের অনুষ্ঠানের হোষ্ট আইভী এবং আইভীর দাওয়াতেই শামীম ওসমান সিটি করপোরেশনে যাচ্ছেন তাই খুব স্বাভাবিক কারনেই তাকে অভ্যর্থনা জানাবেন মেয়র আইভী। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন