একা হয়ে গেলেন আনোয়ার কর্মী শুন্য আহসানই ভরসা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন যিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমানের গুরু হিসেবে বিবেচিত। যেহেতু শিষ্যরা রাজনীতির সাথে সম্পৃক্ত সেহেতু শিষ্যরা বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আনোয়ার হোসেনকে রাজনৈতিক গুরু হিসেবেই সম্বোধন করেন।
কিন্তু নারায়ণগঞ্জের প্রভাবশালী দুই সাংসদের রাজনীতি গুরু হওয়া সত্ত্বেও কর্মী শূণ্য নেতাদের নিয়ে রাজনীতি করার ফলে অনেকটা একা হয়ে পড়েছেন আনোয়ার হোসেন। কারণ মহানগর আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠন থেকে শুরু করে মহানগর আওয়ামীলীগের শীর্ষ পদে থাকা অগ্রভাগের নেতারাই মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহাকে সঙ্গ দিচ্ছেন।
এছাড়া আগামী দ্বাদশ সাংসদ নির্বাচনেও নারায়ণগঞ্জ-৫ আসনে শিষ্য সেলিম ওসমানের লাঙ্গলের বিপরীতে নৌকার মনোনয়ন প্রত্যাশীও হয়েছেন আনোয়ার হোসেন। কিন্তু নির্বাচনী বৈতরনী পার করার মত ও বিভিন্ন সভা সমাবেশ সফল করার মত কর্মীবান্ধব নেতা তার আশে পাশে দেখা না মিললেও একমাত্র কর্মীশূণ্য মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীবকেই দেখা যায়।
দলীয় সূত্র বলছে, বিএনপির ৪র্থ দফা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ। কিন্তু বিক্ষোভ মিছিল সমাবেশের সভাপতিত্বে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল থাকলেও মূল নেতৃত্বে ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। কারণ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের অগ্রভাগের নেতারাই খোকন সাহার নেতৃত্বে বিক্ষোভ মিছিল সমাবেশে অংশগ্রহণ করেন।
তবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের রাজনীতি বর্তমানে দুভাগে বিভক্ত রয়েছে। সভাপতি আনোয়ার হোসেন একটি বলয় নিয়ে সক্রিয় থাকেন অপরদিকে সাধারণ সম্পাদক খোকন সাহা আরেকটি বলয় সক্রিয় থাকেন। কিন্তু সাধারণ সম্পাদক খোকন সাহার সাথে মহানগর আওয়ামীলীগের শীর্ষ পদধারী অগ্রভাগের নেতারাই বিভিন্ন সভা সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত থাকলেও সভাপতি আনোয়ার হোসেনের সাথে মহানগর আওয়ামীলীগের একমাত্র শীর্ষ পদধারী মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীবকেই দেখা যায়।
তবে মহানগর আওয়ামীলীগের এই নেতা সভা সমাবেশে একা আসেন একা চলে যান। কিন্তু আনোয়ার হোসেন তার অনুসারীদের দিয়ে কোন মতে সভা সমাবেশ পালন করেন। কিন্তু কর্মী শূণ্য নেতাদের নিয়ে রাজনীতি করতে গিয়ে অনেকটাই একা হয়ে গিয়েছেন আনোয়ার হোসেন। যার কারণে সাধারণ সম্পাদক খোকন সাহার সাথে টেক্কা দিয়ে বিভক্ত হয়ে বিভিন্ন সভা সমাবেশ পালন করতে গিয়েও অনেক সময় ব্যর্থ হচ্ছেন আনোয়ার হোসেন। যেটা বিএনপির ৪র্থ দফা অবরোধের প্রতিবাদে রাজপথে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের অনুপস্থিতিই প্রতিয়মান হয়েছে। এস.এ/জেসি


