ভিপি রনি’র নেতৃতে স্বেচ্ছাসেবক লীগের অবরোধ বিরোধী মিছিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১১:১৫ পিএম
বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র এবং অবৈধ অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ভিপি জামির হোসেন রনি’র নেতৃত্বে নগরীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ করেন। এসময় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.আল আমিন, সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
সভাপতি প্রার্থী শফিউল বাশার বাবু, সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো.রানা আহমেদ রবি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.এস.এম সুমন, মো.আব্দুস সালাম সরকার, মো.আরিফ হোসেন, মো.দেলোয়ার হোসেন, মো.জাহিদ হোসেন, নিলয় দাস, মো.নয়ন, মো.আরাফাত হোসেন, মো.শান্ত সহ প্রমুখ।


