মুখে মুখে কমিটি দিয়ে বেড়াচ্ছেন ভিপি বাদল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
# আমাদের কমিটি এখনো বহাল রয়েছে বাতিলে কোন চিঠি পাইনি : খোকন
# আহ্বায়ক কমিটির কোন কাগজ দেওয়া হয়নি তিনি মুখে বলেছেন : মামুন পাঠান
নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগ নিয়ে সাধারণ নেতাকর্মীদের মাঝে ভাবনার শেষ নেই। আগামী জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কাঁচপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সমাবেশে ও জেলা সার্কিট হাউজে বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এর সামনে নারায়ণঞ্জ চার আসনে এমপি শামীম ওসমান জেলার সকল কমিটি গুলোকে দিয়ে দেওয়ার জন্য আহ্বান করেন।
গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) চর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের আয়োজনে ১১ নভেম্বর আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল নতুন করে মুখে মুখে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। তাতে আহ্বায়ক করা হয় শাহিন সরকার ও সদস্য সচিব করা হয় আসরাফ উদ্দিন মামুন পাঠানকে।
তবে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল নতুন কমিটি ঘোষণা বিষয়ে আগে থেকে অনেকটাই চুপচাপ ছিলেন কিন্তু হঠাৎ করে ঘোষণা দেওয়াতে সাধারণ নেতাকর্মীদের মাঝে চলছে নানা ধরণের গুঞ্জন। প্রায় ১৫ বছর আগের কমিটি বাতিল বর্তমানে বহাল থাকার পরেও হঠাৎ করে নতুন কমিটি দেওয়াকে অনেকে বলছে এটা তার ক্ষমতার ব্যবহার করা হয়েছে। সে চাইলেই পারে না কমিটি দিতে এটাকে আগে কেন্দ্রে পাঠাতে হবে সেখান থেকে পাশ হয়ে আসবে কিন্তু ভিপি বাদল তার পছন্দমত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে
এদিকে, নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন দৈনিক যুগের চিন্তাকে জানান, আমি বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছি। আমি নির্বাচনের মাধ্যমে সকলে ভোটে পেয়ে সাধারণ সম্পাদক হয়েছি। আমাদের কমিটি বাতিল এমন কোন কাগজ আমরা পাইনি। তবে আমি শুনেছি আজকে নাকি বাদল ভাই যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটবেন বাকিটা আমার জানা নেই।
এ বিষয়ে ভিপি বাদল এর ঘোষিত কমিটির সদস্য সচিব আশরাফ উদ্দিন মামুন পাঠান জানান, আগের যে কমিটি রয়েছে সেটি বাতিল করা হয়েছে নাকি সেটা আমাদের সঠিক জানা নেই। বাদল ভাই আমাদের যেভাবে বলছে আমরা সে ভাবেই কাজ করে যাচ্ছি। আমাদের আহ্বায়ক কমিটি করা হয়েছে প্রায় এক বছল আগে। তবে আমাদের দলীয় কোন প্যাডে আমাদের কমিটি দেওয়া হয়নি। এটার বিষয়ে বাদল ভাই বলতে পারবে, যেহেতু প্যাডে দেওয়াটা দলীয় বিষয়। আর কিছু দিন গেলে আমরা বাকি সব কিছু বলতে পারবো।
নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ভাই আমি এখন একটি অনুষ্ঠানে আছি, পরে কথা বলবো বলে ফোনটি কেটে দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির এর সাথে যোগাযোগ করার জন্য তার মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি। এস.এ/জেসি


