Logo
Logo
×

রাজনীতি

তফসিল ঘোষণার পর নীরব জাপা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০৮:২১ পিএম

তফসিল ঘোষণার পর নীরব জাপা
Swapno

 

আসন্ন দ্বাদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নারায়ণগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপির বর্তমান প্রতিক্রিয়া স্পষ্ট করলেও জাতীয় পার্টি রয়েছে সম্পূর্ণ নীরব। বিএনপির বিভিন্ন কর্মসূচিকে ঘিরে সাম্প্রতিক সময়ে আওয়ামীলীগের শরীক দল হিসেবে জাতীয় পার্টি বিএনপির অবরোধের প্রতিবাদসহ নানা বিষয়ে আওয়ামীলীগের সাথে তাল মিলালেও তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছে নীরব ভূমিকায়।

 

সূত্র বলছে, নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে ২টি আসনেই জাতীয় পার্টির দখলে রয়েছে। আর এই দুটি আসনের সাংসদ এবং নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে বিএনপির বিভিন্ন কর্মসূচির বিরুদ্ধে স্থানীয় আওয়ামীলীগের সাথে সুর মেলালেও তফসিল ঘোষণা পর রয়েছে নীরব। এছাড়া বিএনপির অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলেও তফসিল ঘোষণার পর থেকে আওয়ামীলীগের সাথে একাগ্রতা প্রকাশ করে আনন্দ মিছিল করতে দেখা যায়নি জাতীয় পার্টিকে।

 

তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় নীতি নির্ধারকরা এখনো তফসিলের বিষয়ে তফসিল স্বাগত বা প্রত্যাখান এমন বিষয়ে যায়নি সমঝোতার একটি ইঙ্গিত দিয়েছে। যার কারণে নারায়ণগঞ্জে জাপার নেতারাও এখন রয়েছে সম্পূর্ণ নীরবতায়। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন