Logo
Logo
×

রাজনীতি

পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলে দেশবাসী শান্তিতে থাকবে: কাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ১০:০৬ পিএম

পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলে দেশবাসী শান্তিতে থাকবে: কাউন
Swapno

 

নাসিক ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম (সিরাজ) বলেন, ‘যতদিন বেঁচে আছি ততদিন আওয়ামী লীগের পাশে থাকতে চাই। আমরা রাজপথে অবস্থান নিয়েছি বলেই নির্বিঘ্নে পরিবহণ চলছে। বিএনপি জামায়াতের অনুসারীদেরকে বলবো আপনারা ভালো হয়ে যান।

 

 

আপনাদের নেতা ঘুমায় লন্ডনে আর আপনারা ঘুমান জঙ্গলে। চোরাগুপ্তা হামলাকারীদেরকে কোন ছাড় দেয়া হবেনা। যারা গাড়িতে আগুন দেয়, যদি তাদের কাউকে আমি পাই তাহলে তাদের গায়েও আগুন ধরিয়ে দিবো। যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবী তোলেন ও বিএনপি জামায়াতের পক্ষে কথা বলেন তারা সাবধান হয়ে যান। আমাদের নেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে উন্নয়নের জোয়াড়

 

 

বইয়ে দিয়েছেন, তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি পেলাম বা পেলাম না তা বড় কথা নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে দেশবাসী শান্তিতে থাকবেন। আমি নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি’। ৫ম ধাপে বিএনপির ডাকা ২দিন ব্যাপী অবরোধ কর্মস‚চির প্রতিবাদে

 

 

বন্দর উপজেলা আওয়ামী লীগ ও নারায়ণগঞ্জ মহানগরের (বন্দর থানাধীন) ১৯-২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে অত্র উপজেলার মদনপুর বাস স্ট্যান্ডে অবস্থান কর্মস‚চি অব্যাহত রয়েছে। তার অংশ হিসেবে (১৫ নভেম্বর) বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত শান্তিপ‚র্ণ অবস্থান কর্মস‚চিতে এক বক্তব্যে কাউন্সিলর সিরাজুল ইসলাম এসব কথা বলেন। উক্ত কর্মস‚চিতে বন্দর

 

 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ উপস্থিত ছিলেন। এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন