Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে যুবনেতা আজমীর ওসমানের আনন্দ

Icon

এম সুলতান  

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ১০:০৮ পিএম

নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে যুবনেতা আজমীর ওসমানের আনন্দ
Swapno

 

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন এর তফসিল ঘোষনা কে স্বগতম জানিয়ে নারায়নগঞ্জ শহরে প্রধান সড়ক গুলোতে হাজারো নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করে নারায়ণগঞ্জ পাচঁ আসনের চার বারের নির্বাচিত সাবেক এমপি প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমানের পুত্র আলহাজ্ব একেএম আজমীর ওসমান।

 

 

বুধবার (১৫নভেম্বর) সন্ধা ৭টায় প্রধান নির্বাচন জাতীর উদ্দেশ্যে আগামী নির্বাচনের তফসিল ঘোষনা করেন। তার পরেই রাজপথে নেমে পরেন নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে পুরো শহর। এসময় তিনি বলেন, আগামী জানুয়ারি মাসের ৭ তারিখ সারদিন নৌকায় মাকায় ভোট দিন। শেখ হাসিনা সরকার বার বার দরকার। বাংলাদশে উন্নয়নের রুপকার শেখ হাসিনা সরকার।

 

 

আমরা বিএনপি জামাত এর হরতাল অবরোধ প্রতিবাদে যে ভাবে মাঠে ছিলাম আগামী নির্বাচন না হওয়া প্রযন্ত সাধারন মানুষের পাশে ঠিক সে বাবে থাকবো। বিএনপি নির্বাচন করবে কি করবো এটা তাদের বিষয় কিন্তু তারা যাতে সাধারন মানুষে কোন ক্ষতি না করতে পারে আপনারা সকলে সেদিকে খেয়াল রাখবেন।  

 

 

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন