আমরা আবারও এমপি শামীম ওসমানকে নিবার্চিত করবো: শফিক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে বিএনিপর ডাকা পঞ্চম ধাপের অবরোধ প্রতিরোধে রাজপথে থেকে পাহাড়ায় থেকে শান্তি মিছিল করা হয়। গত ২৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মাঝে বিরতি দিয়ে পঞ্চম দফায় অবরোধ হরতাল পালন করে আসছে বিএনপি।
বিএনপির এই অবরোধকে প্রতিরোধ করার ঘোষনা দিয়ে ভুমিকা ঢাকা চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ চিটাগাংরোড মৌচাক বাস স্ট্যান্ড মোড়ে সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে শান্তি মিছিল করা হয়।
১৫ নভেম্বর সকালে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে শান্তি মিছিল করা হয়। এসময় শফিকের নেতৃত্বে সাইনবোর্ড মোড় ঢাকা চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে সানারপাড় হয়ে মৌচাক মোড়ে মিছিলটি শেষ হয়।
শান্তি মিছিল শেষে সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করায় আমরা নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে এই ঢাকা চট্রগ্রাম মহাসড়কে আনন্দ মিছিল করেছি। সেই সাথে আমরা বিএনপিকে আহŸান জানাবো তারা যেন নির্বাচনে অংশ্রগহন করে জাতির কাছে ক্ষমা চায়।
কেননা মানুষর তাদের আগুন সন্ত্রাসকে প্রত্যাখান করেছে। এছাড়া বিএনপির কোন অবরোধকে জনগন মানছে না। পাড়া মহাল্লার রাস্তাঘাট থেকে শুরু করে মহাসড়কে সকল পরিবহন চলাচল অব্যাহত রয়েছে। কেননা মানুষ যেন নির্বিগ্মে চলাচল করতে পারে এজন্য আমরা নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের নির্দেশে রাজপথ পাহাড়ায় রয়েছি।
সেই সাথে সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা বিশ্বাস করি দেশের জনগণ আবারও ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে। তাছাড়া বিএনপি যেন নির্বাচনকে ঘিরে মহাসড়কে কোন ধরনের নাশকতা করতে না পারে এজন্য ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মৌচাকে অবস্থান করে সতর্ক অবস্থানে রয়েছি।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা বলেন, বিএনপি অবরোধ বলতে কিছু নেই। মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল করছে। তাছাড়া শফিকের নেতৃত্বে ঢাকা চট্রগ্রাম মহাসড়ক রাজপথ পাহাড়ায় রয়েছে। তারা যে ভাবে দিন রাত শ্রম দিয়ে যাচ্ছে এতে বুঝাযায় বিএনপি নাশকতা করার জন্য রাজপথে নামতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিকলীগের সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ফজলুল হক, আব্দুল হাকিম, সাইফুল,রায়হান, নিলয়,ফয়সাল ছাত্তার,রাকিব, পলাশ, রাজু, শাহানুর সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।


