ওরা সব খেলায় হেরে গেছে : শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম
নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ওরা সব খেলায় হেরে গেছে। ওদের সামনে বাংলাদেশের মাটিতে আর কিছু করার নাই। কিন্তু এরা এখন নতুন খোলায় মেতেছে। এই জন্য তারা দেশী-বিদেশী শক্তির সাথে আঁতাত করে, দেশের ভিতর এবং বাহির থেকে মিলিয়ন, মিলিয়ন ডলার ব্যয় করে বঙ্গবন্ধুর পরিবার অর্থাৎ আমাদের গর্ব সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহেনা ও তাঁর ছেলে ববির বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া আইলপাড়া এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, সেই ষড়যন্ত্রের জালে তাদেরকে ফেলার জন্য হাজার হাজার কোটি টাকার মত ব্যবহার করা হচ্ছে। ঠিক একইভাবে আজ থেকে ৭/৮ বছর আগে পদ্মা সেতু নিয়ে এইক খেলা, খেলা হয়েছিল। পদ্মা সেতুতে দূর্নীতি হয়েছিল বলে বঙ্গবন্ধুর পরিবারকে ইন্ডিগেট করা হয়েছিল এবং বলা হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা এই দুর্নীতির সাথে জড়িত। তখন জননেত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ করে বলেছিলেন শেখ হাসিনা, তাঁর পরিবার ও তাঁর দল দুর্নীতি করে না এবং দুর্নীতিকে প্রশ্্রয় দেয় না। কানাডার আদালতে প্রমান হয়েছিল তাদের যে, বক্তব্য তা সম্পূর্ণ মিথ্যা এবং অসত্য।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন,আপনারা ক্ষমতা তো দূরের কথা, ক্ষমতার ৫২ হাজার, ৫২ লাখ কিলোমিটার এমনকি চান্দের দেশের সামনেও নাই। আপনাদের চ্যাপ্টার ক্লুজ হয়ে গেছে। এখন যদি জনগন থু থু ফেলায় আর সেই থু থুতে যদি নাকে ক্ষত দিয়ে বলেন ভুল হয়েছে, ক্ষমা চাই, তাহলে নির্বাচনে আসেন। আমাদের আপত্তি নাই। ২০০৮ সালে ২৫/৩০ টা সিট পাইছেন, এবার না হয় কিছুটা কম পাইবেন। মানুষ মনে করেছিল আপনারা ভাল হয়ে গিয়েছেন, কিন্তু আপনারা ভাল হন নাই।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ন সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রিয়াজ উদ্দিন রেনু, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও থানা যুবরীগের আহ্বায়ক মতিউর রহমান মতি।
নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল, নাসিক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নাসিক ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, সাবেক কাউন্সিলর ওমর ফারুক, নাসিক ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ এবং থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদল, নাসিক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর উদ্দিন মিয়া, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী জহিরুল হক সহ প্রমূখ।


