এ শান্তির সংগ্রাম ৭ জানুয়ারি পর্যন্ত অব্যাহত রাখতে হবে:শাহ নিজাম
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেন, আজকে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রাণ প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য জননেতা শামীম ওসমানের নির্দেশে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা রাস্তায় পাহারা দিচ্ছি। সাধারণ মানুষের জান মালের নিরাপত্তার দায়িত্ব পালন করছি।
যতদিন আলবদর ও আলসামসরা রাজপথে মানুষের জানমনের ক্ষতি করার চেষ্টা করবে ততদিন আমরা রাজপথে থাকবো। আমরা রাজপথের মানুষ রাজপথেই থাকবো আর রাজপথে থেকেই আমরা আন্দোলন সংগ্রাম ও রাজনীতি শিখেছি। গতকাল বৃহস্পতিবার ১৬ নভেম্বর বিকাল ৪টায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে শহরে আনন্দ মিছিল শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে আনন্দ মিছিল করতে গিয়ে অনেকেই আপনারা অনেক শ্রম ও কষ্ট করেছেন। আমাদের এই শ্রম ও কষ্ট আগামী ৭ জানুয়ারি পর্যন্ত অব্যাহত রাখতে হবে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে। আমাদের এই শ্রম অব্যাহত রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই শ্রমকে অব্যাহত রাখতে হবে।
এসময় স্বাগত মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আবদুল কাদির, সদস্য সচিব কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, যুবলীগ নেতা জিল্লুর রহমান লিটন, সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়ের হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এন. হুসেইন রনী /জেসি


