প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে : আব্দুল হাই
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম
বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর সভাপতিত্বে এসময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, এড.আসাদুজ্জামান আসাদ, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: নিজাম আলী, সাবেক সদস্য রেমা.শহিদুল্লাহ, শামসুজ্জামান ভাষানী, হাজী আমজান হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা হাজী জসিম উদ্দিন, আব্দুল মতিন পাগলা, জেলা আওয়ামী লীগ নেতা শাহ-জাহান, মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, সালাউদ্দিন সিকদার, সদর থানা আওয়ামীলীগের সভাপতি নাজির উদ্দিন আহমেদ, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক এ.বি.এম আজহারুল ইসলাম, জেলা কৃষকলীগের সদস্য সচিব শাহ জামাল খোকন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মাহাদী হাছান রবিন, ইসতিয়াক উদ্দিন জারজিস, মহানগর কৃষক লীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি জামির হোসেন রনি, মহানগর স্বেচ্চাসেবক লীগ নেতা কায়কোবাদ রুবেল, গোগনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সুকুম প্রমুখ।
এসময় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, চোরে শোনে না ধর্মের কাহিনী। গত একবছর তারা অহিংস আন্দোলন করেছে। তাদের কোন কর্মসূচীতে আমরা বাঁধা দেইনি। সর্বত্র তারা সভা, সমাবেশ, মিছিল করেছে। আমরা ভেবেছিলাম তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তারেকের কোন কুপরামর্র্শ তারা নেয় না।
কিন্তু গত ২৮ তারিখ যা দেখলাম, একজন পুলিশকে হত্যা করা হলো, প্রধান বিচারপতির বাসভবন, রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা করে। হরতাল, অবরোধ দিয়েছে কিন্তু জনগণ মানেনি। সেটা আপনারা রাস্তার দিকে তাকালেই দেখতে পারবেন। তিনি আরও বলেন, গতকালও আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস আমাদের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে কথা বলেছেন কিন্তু তিনি বলেছেন, সংলাপের আর সুযোগ নেই।
আপনারা আসেন নির্বাচনে অংশগ্রহণ করুন। নইলে কোথায় আপনাদের স্থান হবে সেটা বুঝতেও পারবেন না। আপনাদের কোন অস্তিত্ব খুজে পাওয়া যাবে না। একটা বেয়াদপ বসে আছে লন্ডনে, সে সব কলকাঠি নাড়ায়। উনি যাকে নমিনেশন দিবেন সেই নমিনেশন পাবে। একটা বিরাট বানিজ্য হয়ে যাবে তার।
গতকাল বুধবার তফসিল ঘোষনা করা হয়েছে। আমি কোথাও নৌকা ছাড়া অন্যকোন কিছুর নাম শুনতে পাইনি। তাই নৌকাকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এন. হুসেইন রনী /জেসি


