Logo
Logo
×

রাজনীতি

তফসিলের পর মানুষের আনন্দের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে : শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০২:৪০ পিএম

তফসিলের পর মানুষের আনন্দের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে : শামীম ওসমান
Swapno


নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আপনারা দেখেছেন সব জায়গায় মানুষের যে একটা আনন্দ সেটি বহিঃপ্রকাশ পাচ্ছে। মানুষ চায় শেখ হাসিনার নেতৃত্বে এদেশে আবারো সরকার গঠন হোক, তারই ধারাবাহিকতায় আমিও আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় ইতিমধ্যে মানুষের সাথে দেখা-সাক্ষাৎ করছি।’

 

 

গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) জুম্মার নামাজের পরে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদের সহধর্মিনী শামীম আরা নাজিমের মৃত্যুবার্ষিকীতে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 

 


শামীম ওসমান বলেন, ‘আমি বিএনপি'র যারা নেতাকর্মী রয়েছেন তাদের বলতে চাই ওই লন্ডনে বসে আপনাদের দিয়ে আগুন সন্ত্রাসী করাচ্ছে তারেক জিয়া, আর আপনারা দেশে বসে মামলা খাচ্ছেন ঘরবাড়ি মা বাবা ছাড়া আপনারা। তারেক জিয়া একটা কাপুরুষ, যে কিনা নিজের মায়ের খবর রাখেন না নিজের মা অসুস্থ তার খবর রাখেন না, সে আবার দেশের খবর রাখবেন কিভাবে।’
 

 


তিনি আরও বলেন, ‘আপনাদের পরিবারদের বলতে চাই, এবং মা-বাবাদের বলতে চাই আপনারা আপনাদের সন্তানদের সাবধান করে দেন, তাদের কে আগুন সন্ত্রাসী থেকে বিরত রাখুন, না হলে আমরা কয়েক দিনের মধ্যে আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে খবর নিব কারা এ বাসে আগুন দিচ্ছেন এবং আগুন সন্ত্রাসী করছেন তাদের কে চিহ্নিত করবো এবং এলাকায় থাকতে দিবো না।’
 

 


এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসীম উদ্দীনসহ আরো অনেকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন