Logo
Logo
×

রাজনীতি

বাদলে আ.লীগ-যুবলীগে বিশৃঙ্খলা 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৮:০১ পিএম

বাদলে আ.লীগ-যুবলীগে বিশৃঙ্খলা 
Swapno

 

# মুখে মুখে কমিটি দেন, ইচ্ছে হলে বাতিল ঘোষণা দেন

 

 

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল শুধু জেলা আওয়ামীলীগের নন, মেয়াদের যুগ পার করা যুবলীগেরও সাধারণ সম্পাদক। যুবলীগে সরব না থাকলেও কমিটি নিয়ে অযথা বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই জেলা আওয়ামীলীগের মূল কমিটি পূর্ণাঙ্গ করার অভিপ্রায় নিয়ে খসড়া কমিটি কেন্দ্রে জমা দিলেও এই ভিপি বাদলের বাগড়ায় আজ এতোদিনেও জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি দেখা সম্ভবপর হয়নি।

 

এখন মেয়াদ উত্তীর্ণ জেলা যুবলীগের পদাধিকার বলে মুখে মুখে বিভিন্ন ইউনিয়নে কমিটি দেয়ার মিশনে নেমেছেন এমন অভিযোগ উঠেছে তৃণমূলে। তারা বলছেন, জেলা আওয়ামীলীগ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এর পদকে ব্যবহার করে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদিরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন চলছেন আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল (ভিপি বাদল)। তিনি নিজেও তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বেশ সমালোচিত। 

 

সূত্র বলছে, ২০০৫ সালে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। সেই সম্মেলনে আবদুল কাদির সভাপতি ও অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০২২ সালে (২৩ অক্টোবর) রোববার বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগে সভাপতি আব্দুল হাই ও আবু হাসনাত শহীদ মো. বাদলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন।

 

যুবলীগের এক যুগ আগে পাওয়া পদকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগ ও যুবলীগকে রেখেছেন নিজের দখলে। তাই যখন মনে চায় কমিটি ঘোষণা দেন আবার যখন ইচ্ছে হয় কমিটি বাতিল ঘোষণা করেন। সম্প্রতি এমন নজিরের দেখা মিলেছে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগ ও যুবলীগের কমিটি নিয়ে।

 

গত সোমবার (১৩ নভেম্বর) আলীরটেক ইউনিয়নে পুরান গোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের সময় হঠাৎ করে সদরের আলীটেক ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণ সভাপতি আলী নূর ও সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকনকে ঘোষনা করেন।

 

তার পরেই গত মঙ্গলবার (১৪ নভেম্বর) চর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের আয়োজনে ১১ নভেম্বর আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাবার্ষিকী ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল নতুন করে মুখে মুখে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। তাতে আহ্বায়ক করা হয় শাহিন সরকার ও সদস্য সচিব করা হয় আসরাফ উদ্দিন মামুন পাঠানকে।

 

কিন্তু সাবেক কমিটি এখনো বহাল রয়েছে বলে স্বীকার করছে সদর থানা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন তিনি জানান, আমি বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছি। আমি নির্বাচনের মাধ্যমে সকলের ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছি। আমাদের কমিটি বাতিল এমন কোন কাগজ আমরা পাইনি। তবে আমি শুনেছি বাদল ভাই যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটবেন বাকিটা আমার জানা নেই।

 

জেলা আওয়ামীলীগের ভিপি বাদল নিজের মতমত নানা কর্মকাণ্ড করে সমালোচিত। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই এর সাথে জেলা আওয়ামীলীগের কমিটি নিয়ে মতানৈক্য হয়েছে তার। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন