Logo
Logo
×

রাজনীতি

আ.লীগের মনোনয়ন বিক্রি শুরু আজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৮:১২ পিএম

আ.লীগের মনোনয়ন বিক্রি শুরু আজ
Swapno

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি। এদিন সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

 

গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বিকেল ৩টায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা শুরু হয়। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ নিয়েছেন।

 

এরই মধ্যে দলীয় সভাপতির আগমন উপলক্ষে বিশেষ সাজে সাজানো হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। বিভাগভিত্তিক বুথ ও স্বেচ্ছাসেবক নির্ধারণ করা হয়েছে। দিনব্যাপী বিভাগীয় নেতাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা মনোনয়ন ফরম বিক্রি করবেন। এস.এ/জেসি          
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন