না.গঞ্জ-৫ আসনে তিন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নারায়ণগঞ্জ-৫ শহর বন্দর আসনে আওয়ামী লীগের তিন হেভিওয়েট ব্যক্তি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। গতকাল শনিবার (১৮ নভেম্বর) বিকাল পর্যন্ত ঢাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
তারা হলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপত্বি আনোয়ার হোসেনের পক্ষে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব। আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনসিুর রহমান দিপুর পক্ষে এড. জসিম উদ্দিন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদলের পক্ষে সদর থানা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড আনিসুর রহমান দিপু বলেন, ১৯৯৬ পর থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকায় ভোট দিতে পারি না। আমরা এখানে নৌকায় ভোট দিতে চাই। আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে আমি তিন যুগের বেশি সময় হয়েছে দলের হয়ে কাজ করে যাচ্ছি।
স্বৈরাচারি এরশাদ বিরোধী আন্দোলন, নব্বইয়ের আন্দোলন সহ দলের দুঃসময়ে কাজ করে গেছি। কিন্তু দল থেকে কোন কিছু পাওয়ার আশা করি নাই। দলের জন্য ত্যাগ স্বিকার করে গেছি। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমূলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করেন।
সেই হিসেবে দল থেকে যেহেতু কোন কিছু পাওয়ার আমা করি নাই সেই হিসেবে নেত্রী আমাকে মুল্যায়ন করবে বলে বিশ্বাস করি। তাছাড়া ২০২২ সনের নাারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের নেতা কর্মীরা নিজের খেয়ে নৌকায় ভোট দিয়েছি।
র্অর্থাৎ নৌক্রা প্রার্থীকে জয়ী করেছি। তাই আমি মনে নেত্রী এখানে যাকে নৌকা দিবে তাকে প্রত্যেকেই নিজেরে খেয়ে নৌকায় ভোট দিবে। সেই হিসেবে আমি দল থেকে আশা করছি। তাছাড়া নেত্রী যাকে মনোনয়ন দিবে আমরা তাকেই জয়ী করবো।


