Logo
Logo
×

রাজনীতি

মনোনয়নপত্র কেনার হিড়িক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম

মনোনয়নপত্র কেনার হিড়িক
Swapno

 

# না.গঞ্জ-৩ আসনে সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাশী
# না:গঞ্জ-৫ আসন উদ্ধার করতে চায় আ.লীগ

 

 

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে পুরোদমে প্রচারণায় রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের না আসার ঘোষণায় অনড় থেকে এখনো গরতাল অবরোধ কর্মসূচি থেকে বের হতে পারেনি। জাতীয় পার্টির পুরনো কোন্দল নির্বাচনের তফসিল ঘোষণার পরেও আবার জেগে উঠেছে।

 

তাই রাজনৈতিক বোদ্ধামহল মনে করেন, আওয়ামী লীগ তাদের সমমনা দল ছাড় অন্যান্য দল গুলো নির্বাচন নিয়ে টালমাটাল অবস্থায় রয়েছে। এই টালমাটাল অবস্থা কবে পরিষ্কার হবে তা নিয়ে জটিলতা কাটতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। নারায়ণগঞ্জের সবকটি আসনে নৌকার প্রার্থী নিশ্চিত করতে মরিয়া স্থানীয় আওয়ামীলীগ নেতারা। 

 

এদিকে বাংলার প্রাচীন রাজধানী হিসেবে খ্যাত সোনারগাঁয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নৌকার প্রার্থী চায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলছেন, গত দুইবার জাতীয় পার্টির সংসদ সদস্য থাকায় এখানে দল দুর্বল হচ্ছে। সেই সাথে দলীয় কোন্দলও রয়েছে এখানে। তাদের মাঝে থেকে তৃতীয় বারের মত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদস্য হিসেবে জয়ের ধারা অব্যাহত রাখতে চান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াক হোসেন খোকা।

 

কিন্তু তার সবচেয়ে বড় বাধা এবার আওয়ামী লীগ। কেননা এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু, জোটের শরিক হিসেবে বিগত দুইটি নির্বাচনে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। এবার আর তা হচ্ছে না বলে জোরালো ভাবে আলোচনা চলছে এলাকায়। তাছাড়া নারায়ণগঞ্জ-১ আসনে সংসদ সদস্য হিসেবে জয়ের ধারা বজায় রাখতে চান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

 

সেই লক্ষ্যে নারায়ণগঞ্জ-১ আসন থেকে মনোয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এছাড়া নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। নারায়ণগঞ্জ-১ ও নারায়ণগঞ্জ-৫ আসন দুই আসন থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই।

 

অপরদিকে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে এক ঝাঁক নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। তাদের প্রত্যেকেই এলাকায় নিজের অবস্থান তৈরি করে শক্তিশালী হিসেবে গড়ে তুলেছেন। সেই সাথে তাদের অনেকে আগে থেকেই নিজের অবস্থান জানান দিতে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে প্রচরণা করেছেন। জানা যায়, নৌকার মনোনয়ন পেতে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসানত মনোনয়ন ফরম ক্রয় করেছেন।

 

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ-সংরক্ষিত আসনের সাবেক এমপি হোসনে আরা বাবলি, একই দিনে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ ও বর্তমান কমিটির সদস্য মাহফুজুর রহমান কালামের পক্ষে তার ভাই ওই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

 

এছাড়া নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দীপ প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। তাছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু নৌকা প্রতীক পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া এম এইচ মাসুদ দুলাল, দীপক কুমার বনিক, সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু ওমর, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ ওমর, মারুফুল ইসলাম ঝলক।

 

তারা প্রত্যেকেই নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছে। এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে জয়ের ধারা বজায় রাখতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে সাংসদ শামীম ওসমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। একই সাথে এই আসনে দল থেকে মনোনয়ন পেতে কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ মনোননয় ফরম ক্রয় করেছে।

 

তাছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনটি আওয়ামী লীগ উদ্ধার করে নৌকার প্রতীক পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

 

তারা প্রত্যেকেই আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা পেতে মনোনয়য় সংগ্রহ করেছে। তার মাঝে সবেচেয়ে বেশি মনোনয়ন ফরম ক্রয় করেছে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে। তবে কারা মনোনয়ন পাবে তা সপ্তাহ খানিকের মাঝেই পরিষ্কার হয়ে যাবে। নারায়ণগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন।

 

আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড আনিসুর রহমান দিপু বলেন, ১৯৯৬ পর থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকায় ভোট দিতে পারি না। আমরা এখানে নৌকায় ভোট দিতে চাই। আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে আমি তিন যুগের বেশি সময় হয়েছে দলের হয়ে কাজ করে যাচ্ছি। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন, নব্বইয়ের আন্দোলন সহ দলের দুঃসময়ে কাজ করে গেছি। কিন্তু দল থেকে কোন কিছু পাওয়ার আশা করি নাই। দলের জন্য ত্যাগ স্বীকার করে গেছি।

 

আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমূলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করেন। সেই হিসেবে দল থেকে যেহেতু কোন কিছু পাওয়ার আশা করি নাই সেই হিসেবে নেত্রী আমাকে মুল্যায়ন করবে বলে বিশ্বাস করি। তাছাড়া ২০২২ সনের নাারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের নেতা কর্মীরা নিজের খেয়ে নৌকায় ভোট দিয়েছি। অর্থাৎ নৌকা প্রার্থীকে জয়ী করেছি। তাই আমি মনে নেত্রী এখানে যাকে নৌকা দিবে তাকে প্রত্যেকেই নিজেরে খেয়ে নৌকায় ভোট দিবে। সেই হিসেবে আমি দল থেকে আশা করছি। তাছাড়া নেত্রী যাকে মনোনয়ন দিবে আমরা তাকেই জয়ী করবো। এস.এ/জেসি  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন