না.গঞ্জ-১ ও না.গঞ্জ-৫ আসনের মনোনয়ন পত্র কিনলেন আবদুল হাই
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১০:১৫ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর পক্ষে দুই মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
রবিবার (১৯ নভেম্বর) ঢাকা গুলিস্তান ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর পক্ষে দুইটি আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেন তার কনিষ্ঠ পুত্র তানযীল হাই।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা ও ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মাহাদী হাছান রবিন, জেলা আওয়ামীলীগ নেতা হাজী জসিমউদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা শাহ-জাহান, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান লিটন।


