শামীম ওসমানকে জয়ী করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ : আজমত আলী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৮:২২ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা ও বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ও হরতাল অবরোধের বিরুদ্ধে ফতুল্লার পাগলামুখী একটি গণ মিছিল অনুষ্ঠিত হয়। ২০ নভেম্বর (সোমবার) বিকেল তিনটায় ফতুল্লার পঞ্চবটিতে নারায়ণগঞ্জ ০৪ আসনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে উপস্থিত হন।
এ সময় ফতুল্লার শিবু মার্কেট থেকে বেশ কয়েকটি গাড়িযোগে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী হাজী আজমত আলী বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে এসে উপস্থিত হন। অতঃপর শান্তি মিছিলে অংশ নিতে তার নেতাকর্মীসহ পাগলা অভিমুখে রওনা হন। এ সময় নৌকার পক্ষে ভোট চেয়ে ও বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।
কর্মসূচি শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সারাদেশে জ্বালাপোড়াও করছে। তারা নৈরাজ্য ও বিশৃঙ্খলা করছে। কিন্তু ফতুল্লায় তারা কোন ধরনের অরাজকতা করতে পারেনি। আমরা এ অঞ্চলের জনগণের পাহারাদার হিসেবে কাজ করছি। কেউ কোন অরাজকতা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তার দাঁতভাঙ্গা জবাব দিবো।
যদি কোনো কুচক্রি মহল পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন তারা সাবধান হয়ে যান। আপনাদের দাঁতভাঙ্গা উপযুক্ত জবাব দেওয়া হবে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যাকে এবং শামীম ওসমানকে নির্বাচনে জয়ী করে আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। এন. হুসেইন রনী /জেসি


