শান্তি মিছিলে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে যোগ দিলেন মোশারফ হোসেন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম
বিএনপি ও জামায়াতের লাগাতার হরতাল ও অবরোধের মতো কর্মসূচির প্রতিবাদে পাগলা অভিমুখী শান্তি মিছিলের ডাক দেন নারায়ণগঞ্জ -০৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
এ সমাবেশকে সফল করার লক্ষ্যে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়ে চমক দেখিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মোঃ মোশারফ হোসেন। ২০ নভেম্বর (সোমবার) দুপুর আড়াইটায় এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ কয়েক হাজার নেতাকর্মী নিয়ে পঞ্চবটি এসে অবস্থান নেন।
অতঃপর নারায়ণগঞ্জ -০৪ আসনের সকল স্তরের নেতাকর্মীসহ পাগলা অভিমুখে রওনা হন। এ সময় বিএনপি ও জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান স্লোগানে রাজপথ প্রকম্পিত করতে করতে এগিয়ে যান তিনি। এ সময় এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক মাস্টারসহ এই ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীর উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি


