Logo
Logo
×

রাজনীতি

সকল অপশক্তির বিরুদ্ধে নির্বাচনে মাঠে আছি: আজমীর ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম

সকল অপশক্তির বিরুদ্ধে নির্বাচনে মাঠে আছি: আজমীর ওসমান
Swapno


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে নির্বাচন কমিশন বুধবার যে তফসিল ঘোষণা করেছে সেটির প্রতিবাদে সারাদেশে হরতাল এর ডাক দিয়েছে বিএনপি-জামাত সহ অনান্য রাজনৈতিক সংগঠন গুলো তাদের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সব সময় রাজপেথ আছি। এদেশের সাধারণ জনগণ শেখ হাসিনা সরকারকে বার বার দেখতে চায়।

 

 

জনগণ দেশের মধ্যে কোনো প্রকার মারামারি- হানাহানি ও অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না। সুন্দর ভাবে বাঁচতে চায় জনগণ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নের রূপকার। বিএনপি-জামায়াতের উপর থেকে দেশের জনগণের আস্থা হারিয়ে গেছে। সাধারণ জনগণেরা ভালো করে জানেন বিএনপি-জামায়াতে কাছে ক্ষমতা গেলে দেশে আর শান্তি থাকবেনা।

 

 

গতকাল সোমবার (২০ নভেম্বর) দুপুরে যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপির ডাকা ষষ্ঠ বারের মতো অবৈধ হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে এ সাদা পতাকা নিয়ে শান্তি মিছিল করে। মিছিলটি শহরের কলেজ রোড এলাকা থেকে শুরু করে শহরের প্রধান সড়ক ও মহাসড়ক গুলোকে প্রদক্ষিণ করে। 

 

 

এসময় তিনি আরো বলেন, তাই দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় রাখতে হবে তাহলেই দেশের উন্নয়ন অগ্রগতি বৃদ্ধি পাবে। আসছে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা কে আবার প্রাধানমন্ত্রী করে দেশকে উন্নয়নশীল রাস্ট্রে পরিনত করার জন্য তার হাতকে আরো শক্তিশালী করতে হবে এমনি জানান নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের তনয় আজমেরী ওসমান। 

 

 

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন