আহমেদ হোসেন রাজু’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের ডাকা শান্তি মিছিলে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন রাজু। গতকাল (২০ নভেম্বর) দুপুর আড়াইটায় কাশিপুর ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল নিয়ে পঞ্চবটী শান্তি সমাবেশ মঞ্চে যোগ দেয়।
পরে সংসদ শামীম ওসমানের নেতৃত্বে পঞ্চবটী থেকে পাগলা বাজার পর্যন্ত শান্তি মিছিলে যোগদান করেন কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন যুবলীগ নেতা আলাউদ্দিন হিরা, কাশিপুর ২নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিমু দেওয়ান, যুবলীগ নেতা মো.রনি মাদবর, ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মো.সেলিম, ২নং ওয়ার্ড যুবলীগ নেতা নুরুল জামান সহ প্রমুখ। এন. হুসেইন রনী /জেসি


