Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন নিয়ে নির্বিকার তিনি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম

নির্বাচন নিয়ে নির্বিকার তিনি
Swapno

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও নির্বিকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তফসিল ঘোষণার পর মনোনয়ন ফরম বিক্রিও প্রায় শেষ পর্যায়ে। গত শনিবার থেকে আওয়ামী লীগ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করে আসছে। আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দলের এ কার্যক্রম অব্যহত থাকবে বলে দলীয়সূত্রে প্রকাশ।

 

ইতোমধ্যেই নারায়ণগঞ্জের বেশ কয়েকজন হ্যাভিওয়েট প্রার্থীসহ অনেকেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন। আজ মঙ্গলবারও অনেকে ফরম কিনবেন বলে জানা গেছে। কিন্তু নির্বাচন নিয়ে নিজের শহরে এতো হৈ চৈ হলেও রহস্যজনক কারণে মেয়র আইভী একেবারেই ভাবলেশহীন। তার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপির ডাকা হরতাল-অবরোধের বাধা ডিঙ্গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের সর্বত্র নির্বাচন নিয়ে ব্যস্ত।

 

হরতাল এবং অবরোধের বিরুদ্ধেও রাজপথে সোচ্চার। নারায়ণগঞ্জেও প্রায় প্রতিদিনই হরতাল ও অবরোধ বিরোধী মিছিল হচ্ছে। প্রথম দু’একদিন মেয়র আইভী দুই নং রেলগেটে দলীয় কার্যালয়ে হাজিরা দিলেও তফসিল ঘোষণার পর থেকে একেবারেই ঘরমুখী। শোনা যায়, কেন্দ্র থেকে সংসদ নির্বাচনে প্রার্থীর তালিকা চাওয়া হয়েছিলো তার কাছে। কিন্তু অজ্ঞাত কারণে তিনি কোন প্রার্থীর নাম দেননি বা দিতে পারেননি।  

 

সংসদ নির্বাচন নিয়ে আইভীর নির্লিপ্ততার কারণ জানাতে গিয়ে এক অন্তরঙ্গ আলাপচারিতায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাউন্সিলর বলেন, উনার চয়েজের কোন প্রার্থী না থাকায় নির্বাচন নিয়ে তিনি তেমন আগ্রহী কিংবা উৎসাহী নন। নির্বাচনে যিনিই বিজয়ী হবেন, তাকে নিয়েই কাজ করবেন।

 

সম্প্রতি নগর ভবনের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ওসমান পরিবারের দুই সহোদর এমপিকে পাশে বসিয়ে মেয়র আইভী সহনশীল রাজনীতির যে উদাহরণ তৈরী করেছেন তা এক কথায় অনবদ্য। সংসদ নির্বাচনে তার মৌনতা অনেক ইঙ্গিতবহ। বিশেষ করে নারায়গঞ্জ-৫ আসনের প্রার্থীতা নিয়ে তার নিজ দল এবং অন্য দলের মধ্যে অনেক হিসেব-নিকেশ অপেক্ষা করছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন