Logo
Logo
×

রাজনীতি

ভোট দিতে ইচ্ছুক নতুন ভোটাররা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৯:২৭ পিএম

ভোট দিতে ইচ্ছুক নতুন ভোটাররা
Swapno

 

আসন্ন দ্বাদশ নির্বাচনকে ঘিরে নতুন ভোটারদের মধ্যে উৎসাহ থাকলেও নাগরিকদের নিরাপত্তা ও উন্নত জীবনের নিশ্চয়তা চায় তারা। জীবনে প্রথমবার ভোট দেওয়া নিয়ে নির্বাচনের সুষ্ঠু  পরিবেশের প্রত্যাশিত তারা। জেলা নিবার্চন অফিসের তথ্য অনুসারে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে পাঁচটি সংসদীয় আসনের এবার নতুন ভোটারের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৬৯ জন।

 

এর মধ্যে পুরুষের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৪৫৯ জন ও নারীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৩৪৫ জন। নারায়ণগঞ্জ পাঁচটি আসনের মধ্যে আসন-১ (রূপগঞ্জ) ৩৬ হাজার ২২২ জন। আসন-২ (আড়াইহাজার) ৪৭ হাজার ৭৯৮ জন। আসন-৩ (সোনারগাঁ) ৮০ হাজার ৮৩১ জন। আসন-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) ৬১ হাজার ৫৮৫ জন। আসন-৪ (সদর-বন্দর) ৫০ হাজার ৬৮৩ জন।

 

এ বিষয়ে জামতলার বাসিন্দা কলেজ ছাত্র জয়নাল বলেন, জীবনের প্রথমবারের মতো ভোট দিতে যাবো। এ বছর ভোট দিতে পারবো ভেবেই আনন্দ হচ্ছে কিন্তু আবার একটু ভয়ও হচ্ছে। এবার ভোট দিবো বলে মনে হচ্ছে এখন আমি বাংলাদেশের একজন নাগরিক হয়েছি। এতো দিন এই বিষয় টা মিসিং মিসিং মনে হয়েছে। আমার চাওয়া বাংলাদেশে এমন শাসক আসুক যার হাত ধরে দেশের ভবিষ্যত সুন্দর হবে। দেশের উন্নতি হবে। সবার চাওয়া মতে শিক্ষা এবং কাজ পায়।

 

নগরীর জল্লারপার এলাকার গৃহিনী সালমা বিয়ের পরও পড়াশোনা করেন এবার সে অনার্সেও ফাস্ট ইয়ারে নতুন ভর্তি হয়েছেন। নতুন ভোটের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বছর নতুন ভোটার হিসেবে জীবনের প্রথমবার ভোট দিবো তাই ভালো লাগছে। জনপ্রতিনিধিদের কাছ থেকে সবাই যা চায়, আমিও তা-ই চাই। আমার প্রত্যাশাও একই। সুন্দর দেশ, অন্যান্য দেশ গুলোর মতো উন্নয়নশীল দেশ। সবচেয়ে বড় যেই চাওয়া সেটা হলো দেশের শান্তি বজায় রাখবে এমন সরকার। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন