Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জ-১ ও না.গঞ্জ-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৈমূর আলম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম

না.গঞ্জ-১ ও না.গঞ্জ-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৈমূর আলম
Swapno


আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসন (রূপগঞ্জ) ও নারায়ণগঞ্জ-৫ আসন (সদর-বন্দর)  থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব এড. তৈমূর আলম খন্দকার। গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১টায় রাজধানীর পল্টন তোপখানা রোড এলাকায় দলটির প্রধান কার্যলয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন, তৃণমূল বিএনপির কো-চেয়ারপারসন কে এম জাহাঙ্গীর মজমাদার, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. আক্কাস আলী খানসহ নেতৃবৃন্দ।

 

 

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে তৃণমূল বিএনপি। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি চলমান থাকবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল বিএনপির নেতারা। রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দুই ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন