নারায়ণগঞ্জ-৫ আসনের দিকে নজর জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম
বিগত বেশকয়েকটি সংসদ নির্বাচন থেকেই আওয়ামীলীগের নীতি নির্ধারকদের বরাবর নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগ শীর্ষ নেতাদের অন্যতম দাবি ছিল নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী মনোনীত করা। তবে বিগত সংসদ নির্বাচনগুলোতেও নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী মনোনীত না হওয়ায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো শহীদ বাদলও নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন।
দলীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মনোনীত করার জন্য বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে আওয়ামীলীগের নীতি নির্ধারকদের বরাবর একাধিক বার নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগের শীর্ষ নেতারা নারায়ণগঞ্জ-৫ আসনসহ নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই নৌকা দেয়ার দাবি জানায়। এছাড়া বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসনে এক যুগের বেশি সময় ধরে নৌকার মনোনীত প্রার্থী হওয়ার মাধ্যমে সাংসদ না হওয়ার কারণে সাংগঠনিক ভাবে আওয়ামীলীগের অবস্থান দুর্বল হয়ে যাওয়াতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে যেকোন মূল্যে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ-৫ আসনে নিশ্চিত করতে চাচ্ছিল জেলা ও মহানগরের শীর্ষ নেতারা।
কিন্তু নারায়ণগঞ্জ-৫ আসনে জেলা এবং মহানগরের শীর্ষ নেতাদের নৌকা প্রতীকের দাবির সাথে নিজেদেরও প্রার্থী হওয়ার একটি খায়েশ ছিল বিতরগত ভাবে। তবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পাওয়ার পর কিছুদিন পরই নিজেকে নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে দাবি করে ব্যানার ফেস্টুন পোস্টারের মাধ্যমে জানান দেন এবং নৌকার প্রতীক প্রত্যাশায় মনোনয়নপত্রও সংগ্রহ করেন।
তবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা এখনো দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী না হওয়ার ব্যাপারে অনড় রয়েছেন। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত মো শহীদ বাদল নির্বাচনী বছরজুড়ে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নৌকার প্রার্থী দেবার দাবি জানিয়ে আসলেও তারাও তফসিল ঘোষণার পর থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হওয়ার জানান দেন।
তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-১ ও ৫ আসনে মনোনয়নপত্র ক্রয় করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত মো শহীদ বাদলও নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়নপত্র করেন। এতে প্রতিয়মান হয়েছে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় নেতাদের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের দিকে চোখ পড়েছে।


