ঘোলা পানিতে মাছ শিকার করবেননা পারভীন ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম
সংসদ নির্বাচন নিয়ে সরোগম পুরো শহর। আর সেটিকে কেন্দ্র করে মনোনয়ন পত্র কিনার পিছিয়ে নেই নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতারা। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি প্রয়াত আলহাজ¦ একেএম নাসিম ওসমান স্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান। সর্বশেষ ২০১৪ ও ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে ছিলেন নারায়ণগঞ্জ এর আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তাকে ঘিরে গত নিবার্চনগুলোতে নারায়ণগঞ্জ সাধারন মানুষ থেকে শুরু করে নেতাকর্মীদের ছিলো নানা প্রত্যাশা। তবে তাতে জল ঢেলে দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন ধরনের প্রচার প্রচারণায় দেখা যায়নি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানকে। এর আগের নির্বাচনগুলোতে বেশ আলোচনায় ছিলেন তিনি। বর্তমানে বেশ কিছু দিন যাবৎ কোন ধরনের অনুষ্ঠানে দেখা যায়নি তাকে।
অপরদিকে তার এক মাত্র পুত্র আজমীর ওসমানকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামাত এর অবরোধ, হরতাল আগুন সন্ত্রাসের প্রতিবাদে একটানা তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবরোধ বিরোধী কর্মসূচি নিয়ে মাঠে রয়েছেন। এবার পারভীন ওসমান নির্বাচন নিয়ে কিছু ভাবছেননা বলে জানিয়েছেন।
জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও প্রয়াত নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান দৈনিক যুগের চিন্তাকে বলেন, নির্বাচন নিয়ে এখনো কোন চিন্তা ভাবনা নাই, এবার করবো না। বর্তমান রাজনীতির ধরণ অনেকটা পাল্টে গেছে। এধরনের রাজনীতির মাঝে আমি পারবো না। আমার এতো ক্যাপাসিটি নাই। তবে নারায়ণগঞ্জ শান্তিতে রাখতে আমার ছেলে আজমীর ওসমান একটানা রাজপথে অবস্থান করছে, যাতে সাধারণ মানুষ ভালো থাকে। কোন ধরনের আগুন সন্ত্রাস যাতে খারাপ লোকেরা করতে না পারে।


