তৃণমূল বিএনপির মনোনয়ন কিনে বহিষ্কার আলী হোসেন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে তৃণমূল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পত্রের ফরম সংগ্রহ করার ২৪ ঘন্টা না পেরোতেই বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন এডভোকেট আলী হোসেন। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি প্রকাশ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে আলী হোসেনকে বিএনপির সকল সদস্য পদ থেকে বহিস্কার করা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলীয় প্যাডে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভুঁইয়ার সাক্ষরিত চিঠিতে লেখা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এডভোকেট আলী হোসেনকে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এস.এ/জেসি


