Logo
Logo
×

রাজনীতি

৫২ লাখ কিলোমিটার নিয়ে বিএনপি নেতাদের ক্ষোভ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম

৫২ লাখ কিলোমিটার নিয়ে বিএনপি নেতাদের ক্ষোভ
Swapno

 

# মামলা ও হামলা করে আমাদের আত্মগোপনে রেখেছেন : মামুন মাহমুদ
# বিরোধী দলকে জেলে ভরে রেখে মাঠে খেলোয়াড় খুঁজে বেড়াচ্ছেন : এড. সাখাওয়াত

 

 

দীর্ঘদিন যাবৎ এক দফা দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলন করে যাচ্ছে বিএনপি। সেই ধারবাহিকতায় গত ২৮ অক্টোব ঢাকায় বিএনপির মহাসমাবেশে ত্রিমুখী সংঘর্ষে পশু হয়ে যায়। তার পর থেকেই বিএনপির হরতাল ও কয়েকদফায় অবরোধ কর্মসূচি পালন করে আসছে। বর্তমানে আবার দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তফসিলকে প্রত্যাখ্যান করে তারা দফায় দফায় অবরোধ ও রাতে মশাল মিছিল করে যাচ্ছে।

 

এমনকি খাচ্ছে ডজন ডজন মামলা যাকে হচ্ছে গ্রেফতার যার কারণে আত্মগোপনে থেকে ও নির্দেশনা দিয়ে কর্মীদের রাজপথে রেখেছেন। এদিকে বিএনপির এই সকল কর্মকান্ডকে উল্লেখ করে গতকাল বুধবার (২২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল বালুর মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আয়োজিত শান্তি মিছিলে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, বাঘে ধরলে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়েন না।

 

৭ তারিখের পর আর ছাড় নেই। যারা জনগণের বুকে-পেটে লাঠি মারে, আগুন সন্ত্রাস করে তাদের শেখ হাসিনা ছাড়বেন না। যদি আমি শামীম ওসমানও হই তবুও ছাড় নাই। ক্ষমতায় থেকেও বিএনপি-জামায়াতকে কোনো ফুলের টোকা দেই নাই বলে শামীম ওসমান বলেন, ক্ষমতা থাকা অবস্থায় ওরা যে কাজটা করতে চেয়েছে আমরা তা চাই না। এটা জাতির পিতার কন্যার নির্দেশ। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। তিনি আরও বলেন, নির্বাচনে বিপুল ভোটে আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

 

আমাদের ইচ্ছা ছিল মাঠে খেলার কিন্তু খেলার মাঠে কেউ নেই। এখন রাতের আধারে তারা মানুষকে পুড়িয়ে মারতে চেষ্টা করে। যারা মানুষ পুড়িয়ে মারে তারা তো খেলার উপযুক্ত নয়। ২০১৩-১৫ সালে বিএনপি হরতালের নামে ৫০০ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। মানুষকে পুড়িয়ে মেরে কোন রাজনীতি তা আমার জানা নেই। আমরা ভেবেছিলাম ওরা ভালো হয়ে গিয়েছে কিন্তু না তারা এখনো ভালো হয় নি। আমার জানা মতে, গত কয়েকদিন প্রায় ৩০০ গাড়ি পোড়ানো হয়েছে। নারায়ণগঞ্জে গতকাল ট্রেন লাইন কাটার চেষ্টা চালানো হয়।

 

মানুষের জীবন নিয়ে, মানুষের মৃত্যুর মিছিল নিয়ে তাদের কি লাভ হচ্ছে? তিনি আরো বলেন, আমাদের উপর যে অত্যাচার-নিপীড়ন করা হয়েছে তা আমরা ভুলিনি। শুধুমাত্র সিদ্ধিরগঞ্জ এলাকাতেই আমাদের ১৭ জন মানুষকে মারা হয়েছে। আমাদের বহু ভাই, হাজার হাজার নেতাকর্মী বাড়িতে ঘরে থাকতে দেয় নাই। লন্ডনে বসে খুনি তারেক রহমান নির্দেশ দিচ্ছে আর বিএনপির লোকজন তা পালন করছে। এমন একটা ভাব দেখাচ্ছে তারা আগামীকাল ক্ষমতায় চলে আসবে। আমি আগে বলেছিলাম ক্ষমতার ৫২ হাজার কিলোমিটারের মধ্যেও তারা নাই। আর এখন বলছি তারা ক্ষমতার ৫২ লাখ কিলোমিটারের মধ্যের নাই।  

 

শামীম ওসমান বলেন, এদিক সেদিক হবে না। নির্বাচনে বিপুল ভোটে আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। আমাদের ইচ্ছা ছিল মাঠে খেলার কিন্তু খেলার মাঠে কেউ নেই। তার এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

 

এ বিষয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ যুগের চিন্তাকে বলেন, শামীম ওসমান সাহেব যে বলেছে বিএনপির ক্ষমতার ৫২ লাখ কিলোমিটারের মধ্যেই নেই এটা সত্য বলেছে কারণ বিএনপিকে তারা এখন মামলা ও হামলা করে আত্মগোপনে রেখেছেন। আর বিএনপি তো জনগণের দল এখানে বিএনপি যদি সুষ্ঠু নির্বাচণ পেলে নির্বাচন করতো তাহলে আওয়ামী লীগকে আর পাওয়া যেতো না। যার কারণে আমি বলি শামীম ওসমান সাহেব সত্য কথা বলেছে কিন্তু কথা উল্টো বলেছে তাদের বিষয়টা আমাদের উপর দিয়ে বলেছেন।

 

তিনি আরো বলেন, আর তিনি যে বললো খেলতে এসেছিলো মাঠ ফাঁকা এটার ও একটি কথা হলো তারা তো একতরফা ভাবেই খেলতে ইচ্ছুক তারা মাঠে একা দেখতে চায়। যার কারণে বিরোধী দলের নেতাকর্মীদের মামলা-হামলা করে গ্রেফতার করিয়ে মাঠ ফাঁকা করে এবার তারা নির্বাচনে আসছে এটাকে রাজনীতি বললেও ভূল হবে। তারা চায় দেশে এককভাবে রাজত্ব করতে তাই তারা স্বাধীন বাংলাদেশকে এককগুচ্ছ করে রেখেছে আমরা বিশ্বাস করি তাদের এই ক্ষমতার দাপট বেশিদিন থাকবে না দেশের জনগণ এটার বিন্যাস করবে।

 

মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, আওয়ামী লীগ সরকার তো বর্তমানে উত্তর কুরিয়ার প্রেসিডেন্টের মতো হয়ে গেছে। তারা শুধু দেশের মানুষকে জিম্মি করে রেখে তাদের একক রাজত্ব কায়েম করতে চায়। যার কারণে তারা তাদের রাজনৈতিক বক্তব্যে আগে থেকেই বলছে বিএনপি ক্ষমতার ৫২ লাখ কিলোমিটারের মধ্যে নেই। এটা একটি রাজনৈতিক দলের এমপির কথা হতে পারে না। তারা দেশকে আবারো লুটে পুটে খাওয়ার পায়তারায় নেমেছে আমরা আশাবাদী তাদের এই নীল নকশা এবার আর কাজে আসবে না।

 

আমরা বর্তমানে এই সরকারের নির্বাচনী তফসিলকে প্রত্যাখ্যান করে তফসিল বিরোধী আন্দোলণ করে যাচ্ছি আমরা জানি আমাদের এটার সফলতা আসবেই। আর উনি যে বার বার বলে খেলতে চায় এটা তার বাহিরের কথা মনের কথা না খেলতে চাইলে উনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজপথে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে খেলতে আসতেন কিন্তু তা না করে উনি বিরোধী দলকে জেলে ভরে রেখে একাই মাঠে খেলোয়াড় খুঁজে বেড়াচ্ছেন। এটার তার গ্রহণযোগ্য বক্তব্যে নয়।

 

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম যুগের চিন্তাকে বলেন, এই আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা সব সময় চায় বিএনপিকে ছোট করে কথা বলতে এটা তাদের অব্বাস। যার কারণে শামীম ওসমান আজকে বললো বিএনপি ক্ষমতার ৫২ লাখ কিলোমিটারের মধ্যে নেই এটা হলো তার দৃশ্য আমি বলতে চাই আপনারাই তো বিএনপিকে দাবিয়ে রাখতে মামলা-হামলা গ্রেফতার করাচ্ছেন।

 

এদিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসেনকে গ্রেফতার করে থানায় বন্দি করে তাকে রাজপথ থেকে দূরে রেখেছেন আবার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন সাহেবকে বিভিন্ন কায়দায় মামলা দিয়ে রাজপথ থেকে দূরে রেখেছেন। আর এখন বলছেন খেলার লোক পান না, আপনার এই বক্তব্যের উদ্দেশ্য আমি বলতে চাই আপনারা সুষ্ঠু নির্বাচন দেন দেখেন কারা রাজপথে থাকে আর কারা রাজপথে থাকে না। বড় বড় কথাতো মুখে সবাই বলতে পারে পুলিশ ছাড়া রাজপথে নামেন দেখেন বিএনপি কত বড় জনসমর্থন দল কিন্তু আপনাদের এই সাহস হয়নি। তারা খালি মাঠে খেলার যোগ্যতাই রাখে না।  

 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুগের চিন্তাকে বলেন, শামীম ওসমান সাহেব আজকে যে বক্তব্যে দিলো এটা তাদের রাজনৈতিক বক্তব্যে তা ছাড়া আর কিছু না। কারণ একটা দলকে বন্দি রেখে আবার তাদের বলা হয় যে এ দল ক্ষমতার ৫২ লাখ কিলোমিটার বাহিরে এটা গ্রহণযোগ্য না।

 

কারণ তারা এখন বিএনপিকে মামলা ও গ্রেফতার করে দাবিয়ে রাখতে চাচ্ছে কিন্তু বিএনপি এক দফার আন্দোলনে অনড় রয়েছে। আর আওয়ামী লীগ এখনো বলে খেলতে চায় মাঠ ফাঁকা রেখে। আমি বলতে চাই শামীম ওসমানের সাথে আমাদের দেখা হবে রাজপথে যখন সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা মাঠে থাকবো তখন দেখবো রাজপথে শামীম ওসমান ও তার আওয়ামী লীগ থাকে নাকি বিএনপি। এস.এ/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন