Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন বন্ধ করার চেষ্টাকারীদের প্রতিহত করা হবে : আজমীর ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম

নির্বাচন বন্ধ করার চেষ্টাকারীদের প্রতিহত করা হবে : আজমীর ওসমান
Swapno


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনকে কেন্দ্র বিএনপি-জামাত যে অবৈধ হরতাল ও অবরোধের ঘোষনা দিয়েছে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপি-জামায়াতের দেশব্যাপী হরতাল অগ্নিসংযোগ কর্মসুচির বিরুদ্ধে নগরীতে গাড়ি বহর, মটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

 

গতকাল বুধবার (২২ নভেম্বর) দুপুরে যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপির সপ্তম বাবের ডাকা ৪৮ ঘন্টার অবৈধ হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে প্রথম দিনে এ শোভাযাত্রা ও আনন্দ মিছিল করা হয়। এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের তনয় আজমেরী ওসমান জানান, বিএনপি-জামাত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে যদি বন্ধ করার কোন ধরনের চেষ্টা করে তাহলে তাদের প্রতিহত করা হবে।

 

 

নির্বাচনের আগে পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করা হবে। এদেশের সাধারণ জনগণ শেখ হাসিনা সরকারকে বার বার দেখতে চায়। জনগণ দেশের মধ্যে কোনো প্রকার মারামারি- হানাহানি ও অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না। সুন্দর ভাবে বাঁচতে চায় জনগণ।

 

 

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নের রূপকার। বিএনপি-জামায়াতের উপর থেকে দেশের জনগণের আস্থা হারিয়ে গেছে। সাধারণ জনগণেরা ভালো করে জানেন বিএনপি-জামায়াতে কাছে ক্ষমতা গেলে দেশে আর শান্তি থাকবেনা। তাই আসছে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা কে আবার প্রাধানমন্ত্রী করে দেশকে উন্নয়নশীল রাস্ট্রে পরিনত করার জন্য তার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

 

 

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন