Logo
Logo
×

রাজনীতি

ক্ষমতার ৫২ লাখ কিলোমিটারের মধ্যেও বিএনপি নাই : শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম

ক্ষমতার ৫২ লাখ কিলোমিটারের মধ্যেও বিএনপি নাই : শামীম ওসমান
Swapno


নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যারা জনগণের বুকে-পেটে লাঠি মারে, আগুন সন্ত্রাস করে তাদের শেখ হাসিনা ছাড়বেন না। যদি আমি শামীম ওসমানও হই তবুও ছাড় নাই। পরিকল্পিতভাবে একটা মহল নির্বাচনের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে।

 

 

একটা সময় এমন ছিল যে, মনে করা হত বঙ্গবন্ধুর হত্যার বিচার এই দেশে হবে না। যুদ্ধাপরাধীদের বিচার হবে না। বিচার কিন্তু ঠিকই হয়েছে, দোষীরা ফাঁসির কাষ্ঠে ঝুলেছে।

 

 

এইবার যদি আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসুলের উসিলায় শেখ হাসিনা ক্ষমতায় আসেন, তবে যারা মজুতদার, যারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটিয়ে সাধারণ মানুষের পেটে লাথি দিয়েছেন, যারা পরিকল্পিতভাবে জিনিসপত্র মজুত করে নিজের মুনাফা লোটার চেষ্টা করেছেন এবং যারা আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছেন তারা জেনে রাখুন শেখ হাসিনা কাউকে ছেড়ে দেয়না।

 

 

গতকাল বুধবার (২২ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল বালুর মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আয়োজিত শান্তি মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 


শামীম ওসমান আরও বলেন, বিএনপি-জামায়াত রাতের বেলায় চোরের মত নামে। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। ওদেরতো আমরা মানুষ মনে করি না। আমরা মনে করি তারা ইবলিশ শয়তানের বংশধর। কারণ যারা আগুন দিয়ে মানুষ পুড়িযে মারে, তারা আর যাই হোক মানুষ হতে পারে না।

 

 

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অন্তত ২০০ আসনে বিজয়ী হবে উল্লেখ করে শামীম ওসমান আরও বলেন, “আগামী ৭ ডিসেম্বরের পর থেকে দিন গণনা শুরু করেন। জাতির পিতার কন্যা সব কিছু ছাড় দেবেন, কিন্তু যারা জনগণের পেটে লাথি দেয়, যারা জনগণকে কষ্ট দেয়, সে যেই হোক না কেন, এমনকি আমি শামীম ওসমান হলেও তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ছাড় দেবেন না।

 

 

তিনি তাদের বুকের ওপর পাড়া দেবেন, এটা আমার বিশ্বাস। আপনারা সজাগ থাকবেন, সামনের ৮-১০ দিন আরও ক্রাইসিস (সংকট) সৃষ্টির চেষ্টা করা হবে। শয়তান যেমন আল্লাহর রহমতের সাথে পারে না, ওই অপশক্তিরাও শেখ হাসিনার সাথে পারবে না। আল্লাহর রহমত তার সাথে আছে, সামনে বিজয় সুনিশ্চিত।

 


শামীম ওসমান বলেন, আমাদের উপর যে অত্যাচার-নিপীড়ন করা হয়েছে তা আমরা ভুলিনি। শুধুমাত্র সিদ্ধিরগঞ্জ এলাকাতেই আমাদের ১৭ জন মানুষকে মারা হয়েছে। আমাদের বহু ভাই, হাজার হাজার নেতাকর্মী বাড়িতে ঘরে থাকতে দেয় নাই। লন্ডনে বসে খুনি তারেক রহমান নির্দেশ দিচ্ছে আর বিএনপির লোকজন তা পালন করছে।

 

 

এমন একটা ভাব দেখাচ্ছে তারা আগামীকাল ক্ষমতায় চলে আসবে। আমি আগে বলেছিলাম ক্ষমতার ৫২ হাজার কিলোমিটারের মধ্যেও তারা নাই। আর এখন বলছি তারা ক্ষমতার ৫২ লাখ কিলোমিটারের মধ্যেও নাই।

 


এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মো. শহীদ বাদল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীর্ল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান।

 

 

সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইঁয়া সাজনু, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ন সম্পাদক শাহ্ নিজাম, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রবিউল হোসেন।

 

 

সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীনেতা কাজী আমির, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক এড. ওয়াজেদ আলী খোকন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু শরীফুল হকসহ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন