Logo
Logo
×

রাজনীতি

শফিকের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম

শফিকের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান
Swapno


সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের শান্তি সভায় যোগদান করেন। কয়েক হাজার নেতা কর্মী নিয়ে যোগদান করে এমপি শামীম ওসমানের নজর কাড়েন স্বেচ্ছাসেবক লীগের শফিকের নেতৃত্বাধীন মিছিল।

 

 

বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ গোদনাইল মাঠে শান্তি মিছিলে যোগদান করেন। এর আগে আদমজী ইপিজেড থেকে মিছিলটি শুরু হয়ে গোদনাইল সভায় যোগদান করেন। গত ২৯ অক্টোবর থেকে আজকে ২০ নভেম্বর পর্যন্ত মাঝে বিরতি দিয়ে বিএনপির দেয়া হরতাল প্রতিরোধে কর্মসূচি পালন করে আসছে সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিক।

 

 

শান্তি মিছিল শেষে সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আমরা এমপি শামীম ওসমানকে জয়ী করে ঘরে ফিরবো। এছাড়া সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে আমরা মাঠে রয়েছি।

 

 

একই সাথে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিএনপি যে ষরযন্ত্রে লিপ্ত রয়েছে আমরা তা প্রতিরোধে আমরা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের নির্দেশে রাজপথে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে সতর্ক অবস্থানে আছি। আমরা চাই নেত্রী আবারও শামীম ওসমানকে মনোনী করবে।

 

 

আর ভোটের মাধ্যেমে আমরা তাকে জয়ী করে ঘরে ফিরবো। সেই সাথে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। এসময় উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিকলীগের সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের নেতা জামাল ভূইয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মুন্না, রায়হান,হাসান, রবিন, রাজু,শামীম, সৌরভ, আসিফ, পলাশ  সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন