Logo
Logo
×

রাজনীতি

বিএনপি অগ্নিসন্ত্রাস ছাড়া দেশকে কিছু দিতে পারেনি : আনোয়ার হোসেন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম

বিএনপি অগ্নিসন্ত্রাস ছাড়া দেশকে কিছু দিতে পারেনি : আনোয়ার হোসেন
Swapno

 

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, বিএনপি ১৫ বছরে শাসন আমলে দেশের কোথায় কোন উন্নয়নের চিত্র দেখাতে পারবে না। আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে দেশে কি পরিমান উন্নয়ন করেছে তা আমি এখানে বলে শেষ করতে পারব না। আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার।

 

 

তিনি বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দিয়েছেন। জননত্রী শেখ হাসিনা সরকার নারী বান্ধব সরকার। পূবে সন্তানরা পিতার পরিচয়ে পরিচিত হত। আওয়ামীলীগ সরকার জাতীয় পরিচয় পত্রে পিতার নামের পাশাপাশি মায়ের নাম  অন্তভূক্ত করেছেন।  তিনি বিএনপিকে উদ্দেশ্য আরো বলেন,বিএনপি দেশের জন্য কি করেছে। অগ্নিসন্ত্রাস ও ধর্ষন ছাড়া দেশকে কিছু দিতে পারেনি।

 

 

আওয়ামীলীগ নারীদের ও বৃদ্ধাদের কথা চিন্তা করে বিধবা ভাতা ও বয়স্ক ভাতা প্রদান করছে। মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ৩ হাজার টাকা ভাতা ২০ হাজার টাকা বৃদ্ধি করেছে। জননেত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রীকে হাতকে শক্তিশালী করুন।

 

 

গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল ৪ টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যাগে বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, অবরোধ ও হরতাল প্রতিরোধে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।  

 

 

নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কাজী সহিদের সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের কেন্দ্রীয় কমিটি সদস্য এড: আনিছুর রহমান দিপু,মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ আলী হায়দার পুতুল,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

 

 

মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস,এম আহসান হাবিব,একই কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কাজী আতাউর রহমান, প্রচার সম্পাদক এড: হাবিব আল মুজাহিদ পলু,কার্যকরি সদস্য বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন জালু, আলহাজ্ব আবেদ হোসেন,জেলা কৃষকলীগের সদস্য সচিব শাহ জালাল খোকন প্রমুখ।

 

 

২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মশিউর রহমান সুজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন ২৩ নং ওয়ার্ড শ্রমিকলীগ নেতা লিটন, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো: আফজাল হোসেন, নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগ নেত্রী নুরুন নাহার সন্ধা প্রমুখ। শান্তি ও উন্নয়ন সমাবেশে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আব্দুল্লাহ বাবু,কদম রসুল পৌর যুবলীগ নেতা কাজী জহির। শান্তি ও উন্নয়ন সমাবেশে সার্বিক সহযোগিতায় ছিলেন বুলবুল আহমেদ, হারুন মুন্সি, ছগির হোসেন ও দেওয়ান মোহাম্মদ আলী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন