মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি দেশে দ্বিতীয় মুক্তির সংগ্রাম চলছে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৩:১৯ পিএম
# মোটা অংকের টাকার প্রলোভন পেয়েও না.গঞ্জ বিএনপির কোনো নেতা কিংস পার্টিতে যাবে না
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিন বলেছেন বিএনপি এবার যে আন্দোলন করছে এটা ক্ষমতায় যাওয়ার কোনো আন্দোলন নয়, এবারের এই আন্দোলন হলো জনগনের ভোটের অধিকার আদায় করার আন্দোলন। জনগনের ক্ষমতা জনগনের হাতে তুলে দেওয়ার আন্দোলন। আর এই আন্দোলন নিশ্চিৎ সফল হবে বলেই আমি মনে করি।
গতকাল তিনি টেলিফোনে এই প্রতিনিধিকে এসব কথা বলেন। মুহম্মদ গিয়াস উদ্দিন আরো বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে চাই এই বৃদ্ধ বয়সে এসে আমাকে আবারও মানুষের ভোটের অধিকার আদায় করার সংগ্রাম করতে হচ্ছে। কিন্তু আমিতো ১৯৭১ সালে এ দেশকে স্বাধীন করার জন্য যে যুদ্ধে গিয়েছিলাম সেই যুদ্ধেই শহীদ হতে পারতাম।
কিন্তু তারপরতো আরো ৫১ বছর মহান আল্লাহপাক আমাকে বাচিঁয়ে রেখেছেন। কিন্তু এই বৃদ্ধ বয়সে এসে এভাবে এমন একটি দেশ আমরা পাবো এটা আশা করি নাই। তাই আমি দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই এবার আমরা দ্বিতীয়বার মুক্তির সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তাই এবারের এই সংগ্রাম করতে গিয়ে যদি আমার মৃত্যুও হয় আমি সেটা পরোয়া করি না।
তিনি বলেন আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সরকার আমাদের দলের সকল সিনিয়র নেতাকে গ্রেফতার করে কারাবন্দী করে রেখেছে। আমাকেও খুঁজছে। গ্রেফতার করতে পারলে প্রথমত কোনো কিংস পার্টিতে যোগ দেয়ার জন্য চাঁপ দেবে। আর আমি যেহেতু রাজী হবোনা তাতে দল আরো নেতৃত্ব শুন্য হয়ে পরবে। তাই আমি বলবো এই মহুুর্তে আমার উপর দলের এবং নারায়ণগঞ্জের জনগনের মহান দায়িত্ব অর্পিত হয়েছে।
তাই আমি বিশ্বাস করি এবারের আন্দোলস নি:সন্দেহে সফল হবে ইনশাআল্লাহ। কারন যতো দিন যাচ্ছে ততোই একটি অত্যাচারী দল হিসাবে জনগনের চরম ঘৃনার পাত্র হচ্ছে বর্তমান ক্ষমতাসীনরা। আর আন্তর্জাতিক বিশ^ও এবার এ দেশের জনগনের পাশে দাড়িয়েছে। তাই বিজয় আমাদের নিশ্চিৎ। তিনি আরো বলেন বিভিন্ন কিংস পার্টিতে যেগ দেওয়ার জন্য সরকার মোটা অংকের টাকা খরচ করছে।
কিন্তু নারায়ণগঞ্জ জেলা থেকে আমাদের দলের কোনো নেতাই সরকারের এই প্রলোভনের ফাঁদে পা দিচ্ছে না। যার যার অবস্থান থেকে সকলেই আন্দোলন সফল করার জন্য কাজ করে যাচ্ছেন। আমি নারায়ণগঞ্জের সাধারন মানুষের প্রতি আহবান জানাবো আপনারাও সকলে সকলের অবস্থান থেকে বিএনপির পাশে পাশে দাঁড়ান। আন্দোলনে সহায়তা করুন। ইনশাআল্লাহ জনগনের বিজয় এবার নিশ্চিত।


