আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনেই নৌকার প্রতীক চান জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এদিকে নারায়ণগঞ্জের ৫টি আসন থেকে নৌকা প্রত্যাশী হয়েছেন ৩১জন। এর মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে রয়েছে ৩জন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন ৬জন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন ১৪জন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন ২জন ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন ৬জন।
এদের মধ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই নারায়ণগঞ্জ-১ ও ৫ আসনের দুইটি দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এবিষয়ে তিনি বলেন, আমি নারায়ণগঞ্জ-১ ও ৫ আসন থেকে মনোনয়ন চেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যাকে নমিনেশন দেবে আমি তার পক্ষেই কাজ করবো। আমি চাই নেত্রী নারায়ণগঞ্জের ৫টি আসনেই যাতে নৌকা দেয়।
আমাদের নারায়ণগঞ্জের ২টি আসন ৩ ও ৫ আসনে বিগত নির্বাচনগুলোতে মহাজোট এর কারণে লাঙ্গল দেওয়া হয়েছে। এই দুই আসনে জাতীয় পার্টির এমপি থাকাতে আমাদের দলের অনেক নেতাকর্মী অবহেলিত হয়েছে। কিন্তু এবার মহাজোট নাও থাকতে পারে, তাই নেত্রীর কাছে আমাদের দাবি নারায়ণগঞ্জের ৫টি আসনে যাতে নৌকা দেয়।
তিনি আরও বলেন, আমাকে যদি দল থেকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি এই নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করবো ইনশাল্লাহ। এবিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নৌকা প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড.হোসেন আরা বাবলী বলেন, আমি নারায়ণগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন চেয়েছি।
এখানে অনেকেই মনোনয়ন চেয়েছে, নেত্রী যাকে দেবে আমরা ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করবো। তিনি আরও বলেন, নেত্রী এর আগে আমাকে সংরক্ষিত মহিলা আসনের এমপি করেছেন, সেই সময় আমি নারায়ণগঞ্জের ৫টি আসনেই অনেক উন্নয়ন করেছি। বিশেষ করে নারীদের নিয়ে আমি নারায়ণগঞ্জের সকল ধরনের উন্নয়ন করেছি। নেত্রী যদি আমাকে ৩ আসনের মনোনয়ন দেয় তাহলে সোনারগাঁয়ে নৌকাকে বিপুল ভোটে বিজয় করবো।
এবিষয়ে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত বলেন, সামনে সংসদ নির্বাচন, সেই নির্বাচনের আমি মনোনয়ন পত্র সংগ্রহ করেছি দলের একজন কর্মী হিসেবে। এটা আমাদের গণতন্ত্র অধিকার, দলের প্রত্যেকটা নেতাকর্মীর দলীয় মনোনয়ন পত্র কেনার অধিকার রয়েছে, যারা দলের জন্য কাজ করে বা কাজ করছে।
গত নির্বাচনেও আমি নমিনেশন পেপার কিনে ছিলাম। আমি বিশ্বাস করি মাননীন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের আস্তার ঠিকানা, আমাদের শেষ ঠিকানা, তিনি যে সিদ্ধান্ত দেবে এবং বাংলাদেশ পার্লামেন্ট বোর্ড যে সিদ্ধান্ত দেবে সেটাই আমাদের কাছে গ্রহনীয়। তিনি আরও বলেন, গত তিন ট্রামে আমাদের দলের অনেক ক্ষতি হয়েছে।
আমাদের নারায়ণগঞ্জের ২টি আসেন নৌকা নেই, সেই কারনে এই দুইটি আসনে আমাদের অনেক নেতাকর্মী লাঞ্চিত-বঞ্চিত হয়েছে। তাই আমরা চাই এবার নারায়ণগঞ্জের ৫টি আসনেই নৌকা দেওয়া হউক। নেত্রী ও মনোনয়ন বোর্ড যাকে নমিনেশন দেবে আমরা নৌকাকে বিজয় করার জন্য তারপক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
এবিষয়ে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জল বলেন, আমার পিতা আলী আহম্মদ চুনকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের রাজনীতি করতেন, আমার পুরো পরিবারও বঙ্গবন্ধুর আর্দশে রাজনীতি করে, আমিও বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতি করি।
দলের দূর সময়য়ে আমরা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আমরা দলের যে কোন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। তিনি আরও বলেন, আমি আশা করি নারায়ণগঞ্জ-৫ আসনে নেত্রী নৌকা অবশ্যই দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের নেতাকর্মীদের একটাই দাবি এবার নারায়নগঞ্জের-৫ আসনে যাতে নৌকা দেওয়া হয়।


